শিরোনাম
◈ চীন-বাংলাদেশ সম্পর্ক অন্য কোনো শক্তিতে প্রভাবিত হবে না: চীনা দূতাবাস ◈ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, রণক্ষেত্র জয়পুরহাট (ভিডিও) ◈ সবাইকে ভোট দেওয়ার এবং জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান সিইসির ◈ ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন, সরে দাঁড়ালেন ৫ প্রার্থী ◈ নির্বাচনে যেসব ইস্যু গুরুত্ব পাচ্ছে ◈ ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দু'জনের, আহত ২০ ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশ কি তারেক রহমানকেই খুঁজছে? ◈ জামায়াতের আমিরের সাথে কেনো সবাই দেখা করতে চায়: আল জাজিরা পর্যবেক্ষণ ◈ দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে নারীদের বিপিএল ◈ জামায়াত নেতার অর্থ বহনের বিষয়ে যা জানালেন শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২১, ১২:২১ দুপুর
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২১, ১২:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ওআইসির নারী উন্নয়ন সংস্থায় বাংলাদেশের যোগদান

মাজহারুল ইসলাম : [২] মঙ্গলবার জেদ্দায় ওআইসির সদর দফতরে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ওআইসির স্থায়ী প্রতিনিধি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী নারী উন্নয়ন সংস্থার সংবিধিতে স্বাক্ষর করেন। এ সময় ওআইসির মহাসচিব ড. ইউসুফ বিন আহমেদ আল ওথাইমিন ও অন্যান্য উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাসস

[৩] রাষ্ট্রদূত বলেন, ওআইসির নারী উন্নয়ন সংস্থায় বাংলাদেশের যোগদান নারীর ক্ষমতায়ন, নারী পুরুষ সমতা ও নারীর অধিকারের প্রতি বাংলাদেশ সরকারের অঙ্গীকারের প্রতিফলন। বাংলাদেশের প্রধানমন্ত্রীও একজন নারী এবং তিনি দীর্ঘ ১৮ বছর সরকার প্রধান হিসেবে অত্যন্ত সফলতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।

[৪] রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নে বিশ্বের বুকে একজন জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ নারী কণ্ঠ ও রাজনৈতিক নেতা হিসেবে স্বীকৃত। তার আমলে নারীর উচ্চশিক্ষা, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়ন বাস্তবায়িত হয়েছে। বাংলাদেশের জাতীয় সংসদে নারীর জন্য সংরক্ষিত আসন পঞ্চাশে উন্নীত করা হয়েছে। স্থানীয় সরকার সংস্থায় ৩০ শতাংশ আসন নারীদের জন্য নির্ধারিত। সরকারী চাকরিতে নারী প্রতিনিধিত্ব বেড়েছে এবং উচ্চ পদে নারীরা সফলতার সঙ্গে কাজ করছেন।

[৫] এ ছাড়াও বাংলাদেশে বিপুলসংখ্যক নারী কৃষি ও পোশাক উৎপাদন খাতে কাজ করছেন। সেনাবাহিনী ও পুলিশে উল্লেখযোগ্য সংখ্যক নারী সফলতার সঙ্গে কাজ করছেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে এখন পর্যন্ত প্রায় ১৫শ’ নারী কর্মকর্তা কাজ করেছেন। রাষ্ট্রদূত বলেন, নারীর ক্ষমতায়নে আমাদের অর্জন বিশ্বব্যাপী প্রশংসিত।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়