শিরোনাম
◈ এলএনজি আকারে গ্যাস আনার পরিবর্তে ভোলায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করবে সরকার ◈ এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ◈ মোহাম্মদপুর ও আদাবরে সাঁড়াশি অভিযানে ৯৫ জন গ্রেফতার ◈ ইরানের পেস্তা রপ্তানি সাফল্য: ৯ মাসে ৭৩০ মিলিয়ন ডলার আয়! ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ: পা‌কিস্তান দ‌লের চার পা‌শে বিপদ ঘোরা‌ফেরা কর‌ছে ◈ বিশ্বকাপের প‌রে মরক্কো ফুটবল দ‌লের দায়িত্ব নি‌বেন জাভি হার্নান্দেজ! ◈ কুমিল্লায় আ.লীগ নেতার জামিন, মিষ্টি নিয়ে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা ◈ আফগানিস্তানে অতর্কিত হামলা, প্রকাশ্য যুদ্ধের ঘোষণা পাকিস্তানের ◈ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ১৮০ দিনের পরিকল্পনা: রমজানে সরকারের সক্ষমতার পরীক্ষা ◈ দুদকের জালে ঘুষের টাকাসহ আটক উপজেলা প্রকল্প কর্মকর্তা

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৪২ রাত
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নালিতাবাড়ীতে পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু

ডেস্ক নিউজ: শেরপুরের নালিতাবাড়ীতে পুকুরের পানিতে ডুবে আড়াই বছরের শিশু মাসুম ও রাব্বী নামের তিন বছরের অপর এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত দুই শিশু সম্পর্কে আপন চাচাতো ভাই।একাত্তর টিভি

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পানিহাতা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকেলে পানিহাতা দক্ষিণপাড়া গ্রামের আসমত আলীর ছেলে মাসুম ও একই এলাকার আলী আকবরের ছেলে রাব্বী সবার অজান্তে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়।

পরে বাড়ির সদস্যরা তাদের খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে স্থানীয়দের সহযোগিতায় পুকুরের পানি থেকে পর্যায়ক্রমে দুজনকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় নেমে আসে শোকের ছায়া। দুই শিশুকে হারিয়ে শোকে দিশেহারা তাদের পরিবার।

নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ বছির আহম্মেদ বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খুবই একটি মর্মান্তিক ঘটনা। এ বিষয়ে আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়