শিরোনাম
◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৪০ বিকাল
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৪০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

তৌহিদুর রহমান: [২] ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্টেশনের পশ্চিম কলোনি এলাকায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

[৩] পুলিশ ও স্থানীয়রা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। জিন্স প্যান্ট ও টিশার্ট পরিহিত যুবকের মাথাসহ শরীরের বিভিন্ন অঙ্গ থেঁতলানো ছিল। পরিচয়
এখনো শনাক্ত করা যায়নি। ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় ট্রেনে কাটা পড়ে এই যুবক নিহত হয়।

[৪] আখাউড়া রেলওয়ে থানার ওসি মাজহারুল করিম জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস

  • সর্বশেষ
  • জনপ্রিয়