শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৫৭ বিকাল
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৫৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধানমন্ডিতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে নির্মান শ্রমিকের মৃত্যু

মোফিজুর রহমান :[২] নিহত শ্রমিকের নাম সজীব (২৬)। সজিবের বাড়ি জামালপুর সদর উপজেলায়। বর্তমানে নির্মাণাধীন ওই ভবনেই থাকতেন তিনি।

[৩] আজ মঙ্গলবার সকাল ১১ টার দিকে নির্মাণাধীন জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে ২টায় তার মৃত্যু হয়।

[৪] নিহত শ্রমিক সজীবের ভাতিজা দুখু মিয়া জানান, আজ সকালে দশ তলা ভবনের আট তলার বাহির পাশে মাচান বেঁধে প্লাস্টারের কাজ করছিলেন সজিব ও আরেক শ্রমিক শয়ন। তাদের কোমড়ে সেফটি বেল্টও ছিল। হঠাৎ মাচানের একপাশের রশি এবং কোমরের বেল্ট ছিড়ে সেখান থেকে তৃতীয় তলায় পরে যান সজিব।

[৫] ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি থানা পুলিশকে জানানো হয়েছে। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়