শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ◈ দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি ◈ কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানার আগুনে, ৫ জনের মরদেহ উদ্ধার (ভিডিও) ◈ বিমান ভূপাতিত হলে কী করেন পাইলট? জানুন টিকে থাকার বাস্তব গল্প

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৫৩ বিকাল
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৫৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১ ]বিমানবন্দরের দায়িত্বে ফিরেছে আফগান পুলিশ

রাকিবুল আবির: [২] আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব ফিরিয়ে দেওয়া হয়েছে দেশটির পুলিশ বাহিনীকে। তালিবান যোদ্ধাদের পাশাপাশি বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব পালন করছেন তারা। গত শনিবার থেকে কাজে যোগ দিয়েছেন পুলিশ বাহিনীর সদস্যরা। এনডিটিভি

[৩] তালিবানের ক্ষমতা গ্রহণের পর বিমানবন্দরের নিরাপত্তা বিষয়ক সকল পুলিশ সদস্যরা দায়িত্ব থেকে পালিয়ে যায়। তালিবান সরকার ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মত বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব পালন করছেন তারা।

[৪] আফগান কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে বার্তাসংস্থা এএফপি জানায়, বিমানবন্দরের বিভিন্ন চেকপয়েন্টসহ কয়েকটি ভবনের নিরাপত্তার দায়িত্ব পুলিশ বাহিনীর উপর দেওয়া হয়েছে।

[৫] এ প্রসঙ্গে একজন পুলিশ কর্মকর্তা বলেন, তালেবান কমান্ডারদের কাছ থেকে ফোন পেয়ে শনিবার কাজে যোগ দিয়েছেন তিনি। আবারো নিজেদের দায়িত্ব ফিরে পেয়ে আমরা অনেক খুশি। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়