শিরোনাম
◈ বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণের জন্য ভারতকেও আমন্ত্রণ জানা‌লো সরকার! দিল্লি এখনও জবাব দেয়নি ◈ ইরানে সাম্প্রতিক সহিংসতায় নিহত ২ হাজার ৯৮৫ জনের তালিকা প্রকাশ ◈ ছাত্রদলের ৭ শীষ নেতা এবার সংসদ নির্বাচনে প্রার্থী ◈ ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর ও আন্দামান: আতঙ্কে রাস্তায় বাসিন্দারা ◈ ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভা ঘিরে সকাল থেকেই নেতাকর্মীদের ঢল ◈ এপস্টেইনকাণ্ডে নতুন ফাইল প্রকাশ: ফেঁসে যাচ্ছেন ক্লিনটন দম্পতি ◈ ফুলহ‌্যা‌মের বিরু‌দ্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের নাটকীয় জয় ◈ রায়ো ভায়েকানোর বিপক্ষে রিয়াল মা‌দ্রিদের কষ্টের জয় ◈ অবশেষে শৃঙ্খলায় ফিরছে ১০২২ লাইটার জাহাজ, বিডব্লিউটিসিসির বিশেষ সফটওয়্যার চালু ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হচ্ছে না থার্ড টার্মিনাল, সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৪৯ বিকাল
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৪৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চলতি সপ্তাহেই ইরান থেকে আমদানিকৃত জ্বালানি লেবাননে পৌছাবে, হিজবুল্লাহ

রাকিবুল আবির: [২] লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ এর নেতা সৈয়দ হাসান নাসরুল্লাহ সোমবার এক বিবৃতিতে বলেন, লেবাননের জ্বালানি তেল সংকট পরিস্থিতিতে সহায়তা করতে ইরান থেকে আমদানি করা তেলবাহী প্রথম জাহাজটি সিরিয়ার ডকইয়র্ডে রয়েছে। গত মাসে তিনি ঘোষণা করেছিলেন, হিজবুল্লাহ ইরান থেকে তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। আলজাজিরা

[৩] বিবৃতিতে তিনি আরো জানান, রোববার আমাদের তেলের চালান গ্রহণ করার জন্য এবং স্থানান্তর প্রক্রিয়ায় নহায়তা করার জন্য আমরা সিরিয়াকে ধন্যবাদ জানাই। চলতি সপ্তাহের বৃহস্পতিবার জাহাজটি লেবাননে পৌছাবে।

[৪] টেলিভিশনের দেওয়া বিবৃতিতে তিনি আরো বলেন, আমাদের বলা হয়েছিলো, ইরানের জাহাজ দেশে আসলে তা আমাদের জন্য ক্ষতির কারণ হবে। আমরাও চাইনা আমাদের দেশের ক্ষতি হোক। তাই আমরা বিকল্প পথ অবলম্বন করেছি।

[৫] ইরান থেকে তেল আমদানি শুরু হয়েছে তখনই, যখন প্রায় ১৩ মাস পর দেশটিতে নতুন সরকার গঠন করা হয়েছে। তবে দেশটির নতুন প্রধানমন্ত্রী নাজিব মিকাতি ইরান থেকে তেল আমদানির বিষয়টিতে কোনো মন্তব্য করেননি। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়