শিরোনাম
◈ লাহোরে আইসিসি ও পিসিবি-র জরুরি বৈঠকে যোগ দিতে ঢাকা ছাড়লেন বুলবুল ◈ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আজ থেকে মাঠে নামছে সেনাবাহিনী ◈ যৌথ বাহিনীর অভিযানে ৭ শতাধিক রোহিঙ্গা আটক ◈ শেষ মুহূর্তে আজ ঢাকার ছয় জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান ◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২১, ০২:৩৯ দুপুর
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২১, ০৫:১১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্ববিদ্যালয় খোলা যাবে ২৭ সেপ্টেম্বরের পর, এর মধ্যে শেষ করতে হবে টিকা নিবন্ধন

আব্দুল্লাহ মামুন, শরীফ শাওন: [২] করোনার টিকা নিতে সরকারি-বেসরকারি সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের নির্ধারিত দিনের মধ্যে সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে হবে। নিবন্ধন শেষে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টার বা নিজ এলাকার স্থানীয় টিকাকেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবে। পরবর্তীতে সিন্ডিকেট ও অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তে যে কোন বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষ ও হল খুলে দেয়া যাবে।

[৩] মঙ্গলবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এবং বিশ্ববিদ্যালয় উপাচার্যদের ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

[৪] এনআইডি থাকা শিক্ষার্থীরা সরাসরি সুরক্ষা অ্যাপে টিকার নিবন্ধন করবে। বয়স ১৮ বছরের কম হলে বা এনআইডি না থাকলে জন্মসনদ ব্যবহার করে নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের বিপরীতে শিক্ষার্থী হিসেবে ইউজিসির ওয়েবলিংকে প্রবেশ করে প্রথমে শিক্ষার্থী নিবন্ধন সম্পন্ন করে সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে পারবে। জন্মসনদ না থাকলে আগে জন্মসনদ করে শিক্ষার্থী নিবন্ধন, পরে সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে হবে। শিক্ষার্থী নিবন্ধনের লিংক মন্ত্রণালয়, ইউজিসি ও সকল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

[৫] ইউজিসি সূত্রে জানা যায়, গত সোমবার পর্যন্ত দেশের ৪২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৬টি বিশ্ববিদ্যালয়ে টিকাদান সম্পন্ন হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়