শিরোনাম
◈ আজ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিশ্বকাপে খেল‌তে না পারার হতাশা কাটিয়ে উঠছে ক্রিকেটাররা, বল‌লেন কোচ সিমন্স ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতা বাড়ায় নতুন কৌশল নিচ্ছে বাংলাদেশের পোশাক শিল্প ◈ মধ্যপ্রাচ্যের সংঘাতে তেল অবকাঠামো লক্ষ্যবস্তু, বিশ্ব অর্থনীতিতে শঙ্কা ◈ অর্থ সংকট থাকলে সরকার বন্ড দিতে পারে: বিআইপিপিএ ◈ সরবরাহ সংকট কাটেনি, তেল নেই অনেক পাম্পেই ◈ যুদ্ধের ছায়া প্রবাসজীবনে, দেশে উদ্বেগে পরিবার ◈ বেসরকারি ৪ ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ ◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন 

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২১, ১০:৪৮ দুপুর
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২১, ১১:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চূড়ান্ত ফল দ্রুত প্রকাশের দাবিতে মেডিকেল টেকনোলজিস্টদের বিক্ষোভ

মহসীন কবির: [২] মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের সামনে মেডিক্যাল টেকনোলজিস্ট-২০২০ নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে মেডিক্যাল টেকনোলজিস্ট-২০২০ নিয়োগ বাস্তবায়ন কমিটি। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ভবনের সামনে এ অবস্থান কর্মসূচি শুরু হয়। যমুনা টিভি

[৩] আন্দোলনকারীদের এসময় স্বাস্থ্য ভবনের মূল গেটে ও সিঁড়িতে অবস্থান করে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
আন্দোলনকারীরা এসময় ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’, ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘নিয়োগ নিয়ে তালবাহানা, চলবে না, চলবে না’, ‘অবিলম্বে নিয়োগ চাই, নিয়োগ চাই, ২০২০ সালের নিয়োগ চাই’সহ বিভিন্ন স্লোগান দেন। বাংলানিউজ২৪

[৪] আন্দোলন প্রসঙ্গে মেডিক্যাল টেকনোলজিস্ট-২০২০ বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক উত্তম কুমার বলেন, আমাদের ১২০০ মেডিক্যাল টেকনোলজিস্টের লিখিত ও মৌখিক পরীক্ষা সম্পন্ন হয়েছে, কিন্তু এখনও ফলাফল প্রকাশ করা হচ্ছে না। আমাদের পক্ষ থেকে তাদের সঙ্গে কথা বলতে গেলে মন্ত্রণালয় আমাদের স্বাস্থ্য অধিদপ্তরে পাঠাচ্ছে। আর অধিদপ্তর বলছে মন্ত্রণালয়ের কথা।

[৫] তিনি আরও বলেন, এর আগে আন্দোলন করার ফলে ৩১ আগস্টের মধ্যে ফলাফল প্রকাশ করার কথা বলা হয়েছিল। কিন্তু এখনও ফলাফল প্রকাশ হয়নি। এখন আমাদের পেছনে ফেরার পথ বন্ধ। আমাদের দাবি মেনে নিয়ে অবিলম্বে ফলাফল প্রকাশ করে নিয়োগ দেওয়া হোক। না হলে আমরা মন্ত্রণালয় ঘেরাও করার মত কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়