শিরোনাম
◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুনে টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০ ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২১, ০৪:১৮ দুপুর
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২১, ০৪:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মোহামেডান স্পোর্টিং ক্লাবে তারার মেলা

মাহিন সরকার: [২] ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) আগামী আসরের জন্য বেশ ভালো ভাবেই দল ঘোছাচ্ছে ঐতিহ্যবাহী দল মোহামেডান স্পোর্টিং ক্লাব। গত আসরে সাকিব আল হাসানকে দলে নেওয়ার পর এবার আরাও কয়েকজন তারকাকে দলে ভিড়ালো তারা।

[৩] বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তিন তারকা সাকিব, মুশফিক ও রিয়াদ। এই তিন তারকাকেই এক দলে ভিড়িয়ে মোহামেডান তাই বড়সড় চমকই সৃষ্টি করল। তাদের সাথে ড্যাশিং ওপেনার সৌম্য সরকার।

[৪] ডিপিএলের গত মৌসুমে মোহামেডানের সাকিবের সঙ্গে ছিলেন তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরী রাহী, ইরফান শুক্কুররা। আর শেষ পর্যন্ত লিগ শেষ করেছিলেন পয়েন্ট টেবিলের ছয়ে থেকে।

[৫] মোহামেডানের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের উপস্থিতিতে মুশফিক, রিয়াদ, তাসকিন, সৌম্যরা আনুষ্ঠানিকভাবে মোহামেডানের সাথে চুক্তি করেছেন। সাকিব এখনও চুক্তি করেননি, তবে গেল আসরের মত আগামী আসরেও মোহামেডানের হয়েই খেলবেন তিনি। এমনই জানিয়েছে মোহামেডান কর্তৃপক্ষ।

[৬] উল্লেখ্য, প্রিমিয়ার লিগে মোহামেডান সর্বশেষ চ্যাম্পিয়ন হয়েছিল ২০০৮-০৯ মৌসুমে।

  • সর্বশেষ