শিরোনাম
◈ তারেক রহমানের আগমন ঘিরে বরিশালে নেতাকর্মীদের ঢল, বেলস পার্ক মাঠে সাজ সাজ রব ◈ আজ তিস্তাপাড়ে যাচ্ছেন জামায়াতের আমির শফিকুর রহমান ◈ “সাপ ও ভারতীয় একসঙ্গে পেলে আগে ভারতীয়কে মারো”: এপস্টেইন নথিতে কূটনীতিকের মন্তব্য ফাঁস ◈ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে শীর্ষে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট ◈ ভোটার তালিকায় আজব কাণ্ড: এক বাবার ‘৩৮৯ সন্তান’ ◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৪৬ বিকাল
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৪৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

শাহীন খন্দকার: [২] রোববার দুপুরে এ ফল প্রকাশিত হয় ।২০২০-২১ শিক্ষাবর্ষের ডেন্টালের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ২৬ হাজার ৭২৬ জন। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, এবারের ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন নাজমুস সাকিব রাহাত। তার গ্রামের বাড়ি পঞ্চগড়। তার স্কোর ৯৫ (২৯৫.০০)। আর উত্তীর্ণদের মধ্যে সর্বনিম্ন স্কোর ২৮৪.৭৫।

[৩] চলতি বছর ডেন্টালের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে ৯ হাজার ৬৯৬ জন ছাত্র ও ১৭ হাজার ৩০ জন ছাত্রী। এদের মধ্যে আবার ২০৩ জন ছাত্র ও ৩৪২ জন ছাত্রী সরকারি ডেন্টাল কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন।

[৪] সারা দেশে মোট ৫৩ হাজার ৪ জন ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেন। গত শুক্রবার (১০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা ৩৯ হাজার ১৩০ জন ভর্তিচ্ছু অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়