শিরোনাম
◈ তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান, ইসরায়েলজুড়ে বাজলো সাইরেন ◈ জ্বালানি সংকট সামাল দিতে দ্বিগুণ দামে এলএনজি কিনল সরকার ◈ উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলা: ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া  ◈ জ্বালানি, রপ্তানি ও রেমিট্যান্স—যুদ্ধের প্রভাবে বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি ◈ ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া ◈ জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ◈ আমার ফ্ল্যাট থেকে কয়েক কদম দূরেই ‘যমুনা’, যেখানে ঘটেছে অসংখ্য নাটকীয় ঘটনা: শফিকুল আলম ◈ ঈদকে সামনে রেখে এলিফ্যান্ট রোড ও নিউমার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় ◈ ইরান–সংঘাত থামাতে কিছু দেশের মধ্যস্থতার চেষ্টা: পেজেশকিয়ান ◈ জ্বালানি তেলের দাম নিয়ে আতঙ্ক, যে বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ও প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২১, ০৭:০৯ বিকাল
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২১, ০৭:০৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইতালির রোম সিটি নির্বাচনে আলোচনার শীর্ষে দুই বাংলাদেশী নারী প্রার্থী: ব্যাপক উৎসাহ উদ্দীপনা

ইতালী প্রতিনিধি : আগামী অক্টোবরের শুরুতে রাজধানী রোম সিটি কর্পোরেশনের নির্বাচনে আলোচনার শীর্ষে রয়েছেন দুই বাংলাদেশি বংশোদ্ভূত ইতালিয় নাগরিক। রাজধানী রোমে নারীনেত্রী লায়লা শাহ্ এবং সাংবাদিক জুমানা মাহমুদ মূল ধারার রাজনীতিতে যুক্ত হয়েছেন।

রাজধানীর রোমে ৫ ও ১২ নাম্বার মিউনিসিপিওতে প্রার্থী হয়েছেন লায়লা শাহ্ এবং ৭ নম্বর মিউনিসিপিও ও কমুনের কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন সময় টিভির সাংবাদিক জুমানা মাহমুদ।

এই দুই নারী প্রার্থীকে নিয়ে আশাবাদী ইতালি প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসীদের মধ্যে আলোচনায় শীর্ষে থাকা তাদের বিজয়ের ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করছেন প্রবাসীরা। শুধু বাংলাদেশী নয়, ইতালীয় এবং ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোর প্রবাসীরাও ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

বাংলাদেশ মহিলা সমাজ কল্যাণ সমিতি, ইতালির সভাপতি লায়লা শাহ্ বলেন, আমি নির্বাচিত হলে প্রবাসী বাংলাদেশিসহ সকলের সমস্যা সমাধানে কাজ করে যেতে চাই। মূল ধারার রাজনীতিতে থেকে এটা সম্ভব।

বাংলাদেশের সময় টেলিভিশনের ইতালি প্রতিনিধি ও ইতালির তরভেরগাতা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এর ছাত্রী জুমানা মাহমুদ জানান, এখানে প্রবাসী বাংলাদেশীদের সমস্যার কথা তিনি সরকারের কাছে তুলে ধরতে এই নির্বাচনে অংশ নিয়েছেন। বলেন, ইতালিতে এই প্রথম কোন বাংলাদেশি নারী সাংবাদিক রোম সিটি নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থী হয়েছে।

লায়লা শাহ্ বলেন, নারীদের নানা সমস্যার কথা সরকারের কাছে তুলে ধরাই হবে আমার প্রধান কাজ। এছাড়া ইতালি প্রবাসী বাংলাদেশীদের ইমিগ্রেশনসহ তাদের অধিকার নিয়ে কথা বলতে চাই বড় ফোরামে ।আর সে জন্যই আসন্ন নির্বাচনে অংশ নিয়েছি। আশা করি প্রবাসী বাংলাদেশিরা আমাদেরকে বিজয় করে দেশের সম্মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে।

লায়লা শাহকে শুধুমাত্র ৫ এবং ১২ নম্বর মিউনিসিপিওর বাসিন্দারাই ভোট দিতে পারবেন। তবে জুমানা মাহমুদকে ৭ নম্বর মিউনিসিপিও রবাসিন্দা ছাড়াও যেকোনো মিউনিসিপিও থেকে কমুনের কাউন্সিলর পদে ব্লু রংয়ের ব্যালটে ভোট দিতে পারবেন।
এবারের সিটি নির্বাচনে সর্বাধিক ২৪ জন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়