শিরোনাম
◈ আকাশপথে শক্ত অবস্থান গড়তে বিমানের মহাপরিকল্পনা: বহরে ৪৭ উড়োজাহাজ, যুক্ত হচ্ছে নতুন গন্তব্য ◈ বিদ্যুৎ-গ্যাস ঘাটতিতে থমকে যাচ্ছে শিল্প উৎপাদন, চাপ বাড়ছে অর্থনীতিতে ◈ রামেক হাসপাতালে শিশু মৃত্যুর রেকর্ড: তিন মাসে ৮৭১ জনের প্রাণহানি ◈ আমি আগে কইছিলাম, গরিবের কেউ নেই, অহন দেখি বিচার অইবো, দেখার অপেক্ষায় আছি: তনুর বাবা ◈ যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার: ওয়াশিংটন ডিসি দূতাবাসের বিবৃতি ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা জা‌রি ক‌রে‌ছে অ্যামনেস্টি ও মানবাধিকার সংস্থাগুলো ◈ রাজশাহীতে শিক্ষিকা বনাম বিএনপি নেতার কাণ্ড নেপথ্যের ঘটনা নিয়ে যা জানাগেল ◈ দুই দিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট ◈ খাবার ও পানির সংকটে কঙ্কালসার ইউক্রেনীয় সেনারা, পদ হারালেন শীর্ষ কমান্ডার ◈ আজমির শরিফে শাহরুখকে নিয়ে কী ঘটেছিল, জানালেন দেহরক্ষী

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২১, ০২:০৯ দুপুর
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২১, ০২:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আশুগঞ্জে ট্রেনের ধাক্কায় দুই ছেলের পর মারা গেলেন বাবা

গোলাম সারোয়ার: [২] জেলার আশুগঞ্জে ট্রেনের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার যাত্রী দুই ভাইয়ের মৃত্যুর পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাদের বাবা সাদেক মিয়া (৫৫)।

[৩] রোববার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

[৪] এর আগে ভোরে উপজেলার তালশহর রেলক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার যাত্রী দুই ভাইয়ের মৃত্যু হয়।

[৫] নিহতরা হলেন- জেলার সদর উপজেলার রাজঘর এলাকার সাদেক মিয়ার ছেলে রুবেল (৩৩) ও পাবেল (২৩)। এই ঘটনায় সাদেক মিয়াসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

[৬] পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সকাল ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা ৫ জন যাত্রী নিয়ে তালশহরের উদ্দেশ্যে ছেড়ে আসে। অন্যদিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মেইল ট্রনটি তালশহর রেলক্রসিং অতিক্রম করার সময় সিএনজিটি ট্রেনের সামনে দিয়ে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করে। এসময় ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাটি যাত্রীসহ দুমড়ে মুচড়ে যায়। এতে পাবেল ঘটনাস্থলেই মারা যান। পরে গুরুতর আহত অবস্থায় রুবেল ও তার বাবা সাদেক মিয়াকে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রুবেল মারা যান। সাদেক মিয়া জেলা সদর হাসপাতালে আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। সকাল ১১টার দিকে তিনিও মারা যান।

[৭] আশুগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস আই) ধর্মজিত সিনহা জানান, দুই ছেলের সঙ্গে সাদেক মিয়াও গুরুতর আহত হয়ে সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে তিনি সকাল ১১টার দিকে তার মৃত্যু হয়। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়