শিরোনাম
◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২১, ০১:২৮ দুপুর
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২১, ০১:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পিরোজপুরের ভাণ্ডারিয়ায় কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ

এস এম রিয়াজ: [২] উপজেলার মধ্যচড়াইল গ্রামে এক কিশোরীকে (১৫ বছর) দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় মেয়েটির মা ৪ জনকে আসামি করে শনিবার ভাণ্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

[৩] মামলার এজহার সূত্রে জানা গেছে, বাবার সঙ্গে তার মায়ের ছাড়াছাড়ি হওয়ার পরে মেয়েটি তার নানার বাড়ীতে বসবাস করত। গত ১০ সেপ্টেম্বর রাত ৮টার দিকে সে তার বোনের শিশু পুত্র (৭ বছর) কে নিয়ে গ্রামের একটি দোকান থেকে চানাচুর কিনে বাড়ী ফেরার পথে স্থানীয় সবুর মোল্লার ছেলে সাকিব মোল্লা (১৭), মো. মিজান এর ছেলে মো. মো. সজিব (২২), মো. আলম এর ছেলে শাহেন শাহ (১৬) এবং অজ্ঞাত এক বখাটে মিলে মেয়েটির পিছু নেয়। মেয়েটি নানার বাড়ীর সামনে পৌঁছলে তার সঙ্গে থাকা শিশুটি দৌড়ে বাড়ীতে চলে যায়। এ সময় চার বখাটে মিলে ভুক্তভোগীকে পাশ্ববর্তী রিপন বেপারীর বাগানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। তখন মেয়েটির চিৎকারে স্থানীয়রা ছুটে এলে বখাটেরা পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে ৩ জনকে চিহ্নিত ও একজন অজ্ঞাত আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামালা দায়ের করেছেন।

[৪] ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, এ ঘটানায় ভাণ্ডারিয়া থানায় মামলা হয়েছে। আসামি গ্রেপ্তারে থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ