শিরোনাম
◈ সর্বোচ্চ ৭ টাকা ১১ পয়সায় সৌরবিদ্যুৎ কিনবে বিতরণ সংস্থা ◈ ২৯ দিনে রেমিট্যান্স এলো ৩২ হাজার ৪৮৪ কোটি টাকা ◈ অস্ট্রেলিয়া সিরিজের জন‌্য  বাংলাদেশ নারী দল ঘোষণা, অধিনায়ক জ্যোতি ◈ দেশের যেসব এলাকায় বৃহস্পতিবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ◈ অনুমতি ছাড়া নাম-ছবি ব্যবহারের অভিযোগ, এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে উর্বশীর ৭ হাজার কোটি টাকার মামলা ◈ ইসিবি চত্বরে হামলার আগের দিন রেস্তোরাঁয় বৈঠকে অংশ নেন অন্তত ১৫ জন ◈ অক্টোবরে কোন জ্বালানি তেলের দাম কত টাকা হবে, সিদ্ধান্ত দিলো সরকার ◈ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের পর বিএনপির ঢাকা উত্তর, যুবদল ও ছাত্রদলের কমিটি বিলুপ্ত, ১০ নেতা বহিষ্কার ◈ ফ্লাইদুবাইয়ের বিমানে পাইলটকে ছুরিকাঘাত, যাত্রীসহ বিমান বিধ্বস্তের চেষ্টা: নেতানিয়াহু ◈ প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তি, স্কুলশিক্ষক আটক

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৩ দুপুর
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২১, ১২:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১৭ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে এহসান গ্রুপের চেয়ারম্যান গ্রেপ্তার

বিপ্লব বিশ্বাস: [২]অবশেষে ১৭ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে আলোচিত সেই এহসান গ্রুপের চেয়ারম্যান রাগীব হাসানকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

[৩] শুক্রবার সকালে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার উপ-পরিচালক মেজর হুসাইন মোহাম্মদ রইসুল আজম মনি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পিরোজপুরের এহসান রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স লিমিটেড প্রতারণার মাধ্যমে লক্ষাধিক গ্রাহকের কাছ থেকে ১৭ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে। এমন অভিযোগেই রাগীব হাসান ও তার সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কোথা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তা জানাননি তিনি।আজ দুপুরে সংবাদ সম্মেলন করে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

[৩]এদিকে গ্রাহকের ১৭ হাজার কোটি টাকা আত্মসাতের ঘটনায় রবিবার সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীরা। তাদের দাবি, এহসান রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্সের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মুফতী রাগীব আহসান এলাকার মানুষের সঞ্চয়ী হিসাব চালু করেন। জমা করা টাকার ওপর মাসিক মুনাফা দেয়ার কথা বলে পাশ বইসহ বিভিন্ন ডকুমেন্ট দিয়ে টাকা জমা নেন। পিরোজপুর জেলাসহ এলাকার মানুষের কাছ থেকে টাকা নিয়ে কয়েকমাস মাসিক মুনাফা দেয়ার পর তা বন্ধ করে দেয়। এরপর নানান কথায় সময় পার করতে থাকেন।

[৪]এক পর্যায়ে ভুক্তভোগীরা টাকা ফেরত চাইলে নানা অজুহাতে টালবাহানা শুরু করে। এভাবে প্রায় তিন বছর চলার পর টাকা-পয়সা না দিয়ে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয়। ২০১৯ সালে রাতের আঁধারে পিরোজপুর জেলার শের-ই-বাংলা পাবলিক লাইব্রেরির ৪র্থ তলায় এহসান গ্রুপের প্রধান অফিস তালাবদ্ধ করে দেয়। পরে জানা যায়, অফিস বন্ধের আগেই তারা অফিসের সব ডকুমেন্ট সরিয়ে ফেলে।

  • সর্বশেষ