শিরোনাম
◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’ ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক নিয়ে ত্রিবেদীর দৌড়ঝাঁপ ◈ চসিক মেয়রের হস্তক্ষেপে গ্রেফতার এড়ালেন শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের অভিযান ব্যর্থ ◈ ৭৫ কোটি টাকায় বদলে যাবে ধানমন্ডি লেক, হবে ‘নজরুল সরোবর’ ◈ ৩০ গ্রামের ৫ লাখ নারী বদলে দিচ্ছেন গ্রামীণ অর্থনীতি, বছরে আসে ৫০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ◈ তালাকের আগেই দেনমোহর চাইতে পারবেন স্ত্রী: হাইকোর্ট ◈ ৫ বছরে ১ কোটি কর্মী পাঠাতে কতটা প্রস্তুত বাংলাদেশ ◈ প্রবাসীদের জন্য বড় সুখবর, নতুন ভিসা সুবিধা চালু করল সৌদি আরব ◈ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভাজনের কারণে গৃহযুদ্ধের ঝুঁকি, যেকোনো সময় ভেঙে পড়তে পারে ইসরায়েল: সিআইএ

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২১, ১০:১১ রাত
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২১, ১০:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রিমান্ড শেষে ভারতের কারাগারে সোহেল রানা

খালিদ আহমেদ :[২] দেশ থেকে পালিয়ে ভারতে গিয়ে ধরা পড়া পুলিশ কর্মকর্তা শেখ সোহেল রানাকে পুলিশ রিমান্ড শেষে আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

[৩] বুধবার (৮ সেপ্টেম্বর) সোহেল রানাকে কুচ বিহার জেলার মেখলিগঞ্জের স্থানীয় নিম্ন আদালতে তোলা হয়। দুই দফায় সাতদিনের রিমান্ড শেষে আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

[৪] আসামিপক্ষের আইনজীবী তপন রায় প্রধান বলেন, সোহেল রানার শারীরিক অবস্থা ভালো নয়। আমরা আবেদন করেছি, জেলে থাকা অবস্থায় যেন ওনার শারীরিক পরীক্ষা করা হয় এবং প্রোপার মেডিকেল ট্রিটমেন্ট করা হয়। আদালত আমাদের আবেদন মঞ্জুর করেছেন। এবং জেলারকে আদালত সোহেল রানার শারীরিক কন্ডিশন দেখভাল করার জন্য অর্ডার করেছেন।

[৫] সোহেল রানার বিরুদ্ধে ই-অরেঞ্জ নামে অনলাইন মার্কেট প্লেসের সঙ্গে যোজসাজশ থাকার অভিযোগ রয়েছে, যে প্রতিষ্ঠানটির মালিককে প্রতারণার মামলায় ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় আসামি হিসেবে রানাকে তাদের হাতে তুলে দেওয়ার আবেদন জানিয়েছে দিল্লির কাছে। ৩ সেপ্টেম্বর চ্যাংড়াবান্ধা সীমান্ত থেকে গ্রেপ্তার হন প্রতারক সোহেল রানা।

[৬] এদিকে সোহেল রানাকে দেশে ফিরিয়ে আনতে রোববার (৫ সেপ্টেম্বর) ভারতের দিল্লিতে অবস্থিত ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোকে (এনসিবি) চিঠি দেয় পুলিশ সদর দপ্তর।

  • সর্বশেষ