শিরোনাম
◈ বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক আম্পায়ার মোহাম্মদ আসগর আর নেই ◈ গণপরিবহনে নতুন ভাবনা, ঢাকায় আসছে ট্রাম সার্ভিস ◈ দূরপাল্লার বাসভাড়ার নতুন তালিকা প্রকাশ: কোন রুটে কত বাড়ল জানুন ◈ জনগণকে ক্ষমতায়ন ও তরুণদের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে সরকার: উপদেষ্টা মাহদী আমিন  ◈ নাইজেরিয়ায় ২০২২ সালে অপহরণ ও হত্যার শিকার দুই সেনা সদস্যের দেহাবশেষ চার বছর পর উদ্ধার ◈ জাতিসংঘে বাংলাদেশের বায়োইকোনমি রেজুলেশন গৃহীত ◈ দেশজুড়ে নিরাপত্তা জোরদার, জঙ্গি হামলা নিয়ে ভয়ের কারণ নেই: সিটিটিসি যুগ্ম কমিশনার ◈ যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক: শান্তি আলোচনায় বারবার আশার আলো, কিন্তু শেষ পর্যন্ত অনিশ্চয়তার ঘনঘটা ◈ মেধানির্ভর আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী ◈ যে কারণে বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র!

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২১, ০২:২৪ দুপুর
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২১, ০২:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পরকীয়ার জেরে স্ত্রীকে গলা টিপে হত্যা

মাসুদ আলম : [২] বুধবার সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর বলেন, প্রায় দুই বছর আগে নিজেদের পছন্দে বিয়ে করেছিলেন মোসলিমা আক্তার ওরফে ময়না ও রাজমিস্ত্রি রুবেল মিয়া। বিয়ের পর ঘর জামাই হয়ে শ্বশুর বাড়িতেই থাকতেন রুবেল। রুবেল পরকীয়ার জড়িয়ে পড়ায় তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। দাম্পত্য কলহের জের ধরে গত ১৯ আগস্ট রাত থেকে পরদিন সকাল ৭টার মধ্যে কোনো এক সময় ময়নাকে গলা টিপে হত্যা করেন রুবেল।

[৩] তিনি বলেন, রাজধানীর ডেমরা থানার ইসলামবাগের বাশেরপুল এলাকা থেকে রুবেলকে গ্রেপ্তার করা হয়। অন্য একটি মেয়ের সঙ্গে রুবেলের পরকীয়ার সম্পর্ক ছিল। ওই সম্পর্কের কথা স্ত্রী জানতে পারলে প্রায়শই তাদের ঝগড়া হত। হত্যাকাণ্ডের পরপরই স্বামী রুবেল মিয়া আত্মগোপনে যান। এ ঘটনায় নিহতের মা মোছা. সুরমেলী বাদী হয়ে রুবেলকে আসামি করে জামালপুর সদর থানায় একটি হত্যা মামলা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়