শিরোনাম
◈ হাতে নেই কাজ! বাড়িতে চরম পরিস্থিতি, একাধিক সমস্যায় অভিনেতা শরদ কাপুরের! (ভিডিও) ◈ গাজীপুরে মহাসড়ক অবরোধ: শ্রমিক অসন্তোষে উত্তাল শিল্পাঞ্চল, ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ মালয়েশিয়ার শ্রমবাজার খুলতেই অভিবাসন ব্যয়ে বড় ফারাক, ১.৫৪ লাখের জায়গায় লাগতে পারে ৭ লাখ টাকা! ◈ প্রতিটি নগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানি এজেন্টকে যুদ্ধপরিকল্পনার পাতা ও ড্রোনের তথ্য দিতেন ভারতীয় বিমানবাহিনীর কর্মকর্তা ◈ যুক্তরা‌স্ট্রের কো‌নো মুখ নেই ইরানকে অভিযুক্ত করার! ওয়াশিংটনকে ধুয়ে দিলো তেহরান ◈ রাইন্ডার্সের হ্যাটট্রিকে গ্রিস‌কে বড় ব্যবধা‌নে হারা‌লো নেদারল‌্যান্ডস ◈ লাইভ টকশোতে ‘ফালতু লোক’ মন্তব্য, প্রতিবাদ জানিয়ে অনুষ্ঠান ছাড়লেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন (ভিডিও) ◈ যুদ্ধের ধ্বংসস্তূপেও থামেনি কোরআনচর্চা, গাজায় এক হাজার হাফেজ-হাফেজাকে সংবর্ধনা ◈ বন উজাড় ঠেকাতে পর্নো ভিডিও, ‘অনলি ফার্নস’ থেকে অর্থ সংগ্রহের অভিনব উদ্যোগ অস্ট্রেলীয় শিল্পীর ◈ মেসি-পরবর্তী প্রথম ম্যাচে উরুগুয়ের কাছে ২-১ গোলে হার আর্জেন্টিনার

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৫২ বিকাল
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৫২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টাঙ্গাইলে আদিবাসী গণমাধ্যমকর্মীকে নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আরমান কবীর: [২] টাঙ্গাইলের মধুপুরে আদিবাসী গণমাধ্যমকর্মী প্রিন্স এডওয়ার্ড মাংসাংকে নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। মঙ্গলবার(৭ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নির্যাতনকারী ইউপি চেয়ারম্যানের অপসারণ ও শাস্তি দাবি করা হয়।

[৩] লিখিত বক্তব্যে গণমাধ্যমকর্মী প্রিন্স এডওয়ার্ড মাংসাং জানান, গত ১৮ আগস্ট মধুপুর উপজেলার জলছত্র হাওদা বিলে দুজন কিশোরের লাশ সংক্রান্ত খবর পেয়ে প্রিন্স এডওয়ার্ড মাংসাং সেখানে যান। তাকে দেখামাত্র অরণখোলা ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম পূর্বশত্রুতার জের ধরে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকেন। এ সময় সময় চেয়ারম্যানের নির্দেশে ইউপি সদস্য আবুল হোসেন, প্রবীর বর্মনসহ কয়েকজন তাকে কিল, ঘুষি ও লাথি মারতে থাকেন। এক পর্যায়ে তাকে গাছের সাথে বেঁধে চেয়ারম্যান নিজেই লাঠি দিয়ে বেধড়ক পেটুনি দেন। পরে ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম তাকে পুলিশের কাছে সোপর্দ করেন।

[৪] প্রিন্স এডওয়ার্ড মাংসাং কান্নাজড়িত কণ্ঠে জানান, তিনি নির্যাতনের শিকার হলেও থানায় নেওয়ার পর পুলিশ তার চিকিৎসার ব্যবস্থা করেনি। আদালত থেকে জামিনে মুক্ত হয়ে তিনি চিকিৎসা নেন। ওই ঘটনার বিচার চেয়ে মধুপুর থানায় মামলা দায়ের করতে গেলেও পুলিশ মামলা নেয়নি। পরে টাঙ্গাইলের আদালতে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেছেন। তিনি নির্যাতনের প্রতিকারে ইউপি চেয়ারম্যান আব্দুর রহিমের অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

[৫] সংবাদ সম্মেলনে আবিমা গারো ইয়ুথ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব শ্যামল মানখিন, বাংলাদেশ গারো ছাত্র সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি লিংকন দিব্রা, গারো স্টুডেন্ট ইউনিয়ন মধুপুর শাখার সভাপতি ইব্রীয় মানখিন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

  • সর্বশেষ