শিরোনাম
◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ যুক্তরাজ্যে হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন খাতে এক লাখ তরুণকে নিয়োগ দেয়া হবে

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৫৫ দুপুর
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভাণ্ডারিয়ায় মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণ, প্রেপ্তার এক

এস, এম রিয়াজ: [২] পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার হরিণপালা এলাকায় নবম শ্রেণিতে পড়ুয়া এক মাদ্রাসা ছাত্রী (১৬) ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় মেয়েটির মা লম্পট সাইফুল মৃধাকে আসামি করে রোববার রাতে ভাণ্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

[৩] পুলিশ সাইফুল মৃধাকে গ্রেপ্তার করেছে। সে উপজেলার হরিণপালা গ্রামের হারুন মৃধার ছেলে। মেয়েটি হরিণপালা দাখিল মাদ্রাসায় নবম শ্রেণীতে পড়া লেখা করে।

[৪] মামলার এজাহার সূত্রে জানা গোছে, মেয়েটিকে এবং তার বৃদ্ধ নানাকে বাড়ীতে রেখে মেয়েটির মা  তার অসুস্থ বোনকে দেখতে পার্শ¦বর্তী মঠবাড়ীয়া উপজেলার একটি ক্লিনিকে যায়।

[৫] গত বৃহস্পতিবার গভীর রাতে এ সুযোগে লম্পট সাইফুল ইসলাম কৌশলে মেয়েটির ঘরের জানালা খুলে ঘরে প্রবেশ করে মেয়েটিকে বিছানায় একা পেয়ে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে এবং ভুল বুঝিয়ে ধর্ষণ করে। পরে তার মা বাড়ীতে এলে মেয়েটি তার মাকে এ ঘটনা জানায়। এ ঘটনায় রোববার রাতে মেয়েটির মা বাদী হয়ে ভাণ্ডারিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

[৬] ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, এঘটনায় ভাণ্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এ মামলার একমাত্র আসামী সাইফুল মৃধাকে গ্রেপ্তার করে গতকাল সোমবার পিরোজপুর জেল হাজতে প্রেরণ করেছে। সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস

  • সর্বশেষ