শিরোনাম
◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী ◈ ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করে আগামী তিন মাস সহায়তা দেওয়া হব: প্রধানমন্ত্রী ◈ মুক্তিযুদ্ধে শহীদদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের উদ্যোগ নেওয়া করেছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২১, ১২:৩১ রাত
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২১, ১২:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ট্রাক-মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

আনোয়ার হোসেন আকাশ: [২] ঠাকুরগাঁওয়ে ট্রাক ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহীর ২জন নিহত অপর একজন গুরুত্বর আহত হন।

[৩] প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, শনিবার (৪সেপ্টেম্বর) রাত পৌনে আটটার সময় ঠাকুরগাঁও -পঞ্চগড় মহাসড়কের মুন্সিরহাট খোশবাজার এলাকায় ১টি মোটর সাইকেল যোগে পঞ্চগড় থেকে ৩জন ঠাকুরগাঁও শহরে আসছিলেন।
বিপরীত দিক থেকে একটি ট্রাক পঞ্চগড় যাওয়ার পথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়।

[৪] গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা মোটর সাইকেলের তিন আরোহীকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ২জনকে মৃত ঘোষণা করেন।অপরজনের অবস্থা গুরুত্বর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয় ।

[৫] দুর্ঘটনায় মৃত ব্যক্তিরা হলেন পঞ্চগড় চাকলাহাট নেহালপাড়ার দালউদ্দিনের ছেলে সাজ্জাদ (২৭), অপরজন পঞ্চগড় চাকলাহাট সর্দার পাড়ার হামিদুলের ছেলে শাকিল(২২)। আহত ব্যক্তি হলেন পঞ্চগড় উত্তর ভাটিয়া পাড়ার জাবেদ আলীর ছেলে সাইফুল(২৬)।

[৬] সড়ক দুর্ঘটনায় ২জনের মুৃত্য ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানা পরিদর্শক (ওসি) তানভিরুল ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়