শিরোনাম
◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং ◈ মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ ◈ ইসরায়েলের শোধনাগারে আগুন, ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় নতুন শঙ্কা ◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল ◈ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদনের ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগবে ৫ বছর ◈ পাকিস্তানের দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান ◈ প্রধানমন্ত্রীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে চিঠি দিলেন নরেন্দ্র মোদি

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৩২ বিকাল
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৩২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার সর্বোচ্চ সংক্রমণ দেখলো অস্ট্রেলিয়া

সুমাইয়া মিতু: [২] কোভিড-১৯ এর তাণ্ডবে বর্তমানে খুব খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া। শনিবার ১ হাজার ৭৫৬ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে দেশটিতে। দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছে, পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে এবং সকলকে টিকা গ্রহন করার জন্য আহবান জানান তারা। রয়টার্স

[৩] জুনের মাঝামাঝি সময় থেকে নিউ সাউথ ওয়েলসের অধিবাসীরা করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের সঙ্গে লড়াই করছে। দেশটির নিউ সাউথ ওয়েলস প্রদেশে সংক্রমণের হার সর্বাধিক। শনিবার সেখানে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৩৩ জন এবং মৃতের সংখ্যা ৪। প্রতিবেশী শহর ভিক্টরিয়াতে ১৯০ জন, রাজধানী ক্যানবেরায় ৩২ জন এবং কুইন্সল্যান্ড রাজ্যে ১ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে।

[৪] অস্ট্রেলিয়ায় ১৬ বছর বা তার বেশি বয়সী জনসংখ্যার এক তৃতীয়াংশ এখনো পর্যন্ত টিকা গ্রহণ করেছে। অস্ট্রেলিায় এখনো পর্যন্ত মোট করোনা সংক্রমণের সংখ্যা প্রায় ৬০ হাজার এবং মৃতের সংখ্যা ১ হাজার ৩৫ জন। সম্পাদনা: সাকিবুল আলম

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়