শিরোনাম
◈ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর সিঙ্গাপুর যে কারণে এখন সবচেয়ে দূষিত! ◈ আশুলিয়ায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট ◈ দত্তকের নামে ঢাকায় শিশু কেনাবেচার রমরমা বাণিজ্য, ছেলে ৩–৫ লাখ টাকায় বিক্রি ◈ স্কুলছাত্রী তাজমিন হত্যা: বিপদ জেনেও কেন ঘটনাস্থলে সিএনজি অটোরিকশা ফেলে যেতে হলো জানা গেল কারণ ◈ ট্রাম্পের পরা স্যুট বাংলাদেশে তৈরি, বিশ্ববাজারে পোশাকশিল্পের সাফল্য আলোচনায়! ◈ ভারতের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে বাধা দূর ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারের দাবি বাংলাদেশের ◈ সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানিয়ে রিয়াদের পাশে বাংলাদেশ ◈ নোবেল শান্তি পুরস্কার জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির সাবেক বিচারকের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ◈ গাজীপুর শ্রীপুরে বিকাশকর্মীদের গুলি করে দুই বস্তা টাকা ছিনতাই, লুট প্রায় আড়াই কোটি টাকা ◈ খাল খননের পাশাপাশি কর্মসংস্থান, আসছে ‘মডেল খাল’ কর্মসূচি

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২১, ১১:৫২ দুপুর
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২১, ১১:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আফগানিস্তানে মানবিক সহায়তার হাত বাড়াবে যুক্তরাষ্ট্র, তবে তালিবানের জন্য নয়

রাকিবুল আবির: [২] আফগানিস্তানে সহযোগিতার জন্য জাতিসংঘের মানবিক সংস্থাকে আলাদা তহবিল প্রদানের আশা ব্যক্ত করেছে মার্কিন কংগ্রেস। তবে মার্কিন কর্মকর্তারা জানান, এই তহবিল সরাসরি তালিবানের নিকট হস্তান্তরের কোনো সম্ভাবনা নেই। যুদ্ধবিদ্ধস্ত দেশ আফগানিস্তান পুনর্গঠনে মানবিক সহায়তার জন্যই এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আলজাজিরা

[৩] ২০০১ সালে আফগানিস্তানে মার্কিন সেনা মোতায়েনের পর থেকে নিরাপত্তা, শাসন ব্যবস্থা, উন্নয়ন ও মানবিক সহায়তাসহ বিভিন্ন খাতে ১৩০ বিলিয়ন ডলার বরাদ্দ রেখেছিলো।

[৪] কংগ্রেসের সহযোগিরা জানায়, আফগানিস্তান একটি সাহায্য নির্ভর দেশ। এমনকি দেশটি তালিবানের নিয়ন্ত্রণে যাবার আগেও সাহায্য নির্ভরই ছিলো। কারণ দেশটির মোট জিডিপি এর ৪০ শতাংশই বৈদেশিক সহায়তার ওপর নির্ভরশীল।

[৫] সম্প্রতি জাতিসংঘ সতর্ক করেছে, আফগানিস্তানের ১৮ মিলিয়ন মানুষই মানবিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছে, প্রায় ৫ লাখ মানুষ তালিবানের ভয়ে দেশ ছেড়ে পালাতে পারে।

[৬] এদিকে নতুন সরকার গঠন করতে যাচ্ছে তালিবান। শনিবান নতুন সরকার গঠনের কথা রয়েছে। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ