শিরোনাম
◈ জাতীয় কবি কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী আজ ◈ দুদিন পরেই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে ◈ স্কুলশিক্ষার্থী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলা ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ভূমিধসে নিহত অন্তত ১৬০, নিখোঁজ ৮ শতাধিক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২১, ০৫:১৯ বিকাল
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২১, ০৯:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পুরোপুরি টিকাকরণে মার্কিনীদের ৩টি টিকাই নিতে হবে বললেন ফাউচি

রাশিদুল ইসলাম : [২] হোয়াইট হাউসের কোভিড উপদেষ্টা অ্যান্থনি ফাউচি বলেছেন মার্কিনীদের টিকাদান কর্মসূচি পরিপূর্ণ হবে তৃতীয় টিকা বা বুস্টার ডোজ দিলে। ফাউচি বলেন সংক্রমণ বিশেষজ্ঞ হিসেবে আমার অভিজ্ঞতা বলছে তিনটি টিকা না দিলে বরং কোভিড টিকাদান অসম্পূর্ণই থেকে যাবে। ইসরায়েল তা পরিস্কারভাবে দেখিয়েছে এবং দেশটিতে বুস্টার টিকা দিয়ে কোভিড নিরাপত্তায় যথেষ্ট অগ্রগতি সাধিত হয়েছে। আরটি

[৩] ফাউচি বলেন ইসরায়েলে ৬০ বছর বা তারচেয়ে বেশি বয়স্ক এমন ১০ লাখ মানুষ বুস্টার টিকা দেওয়ার পর দশগুণ বেশি প্রতিরোধক ক্ষমতা পেয়েছে। কোভিড মোকাবেলায় তারা উল্লেখযোগ্য ইতিবাচক অগ্রগতি পেয়েছে।

[৪] তবে যুক্তরাষ্ট্রে বুস্টার ডোজ দেওয়ার ব্যাপারে সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন এবং ফুড এন্ড ড্রাগ এ্যাডমিনেস্ট্রেশন এখনো সিদ্ধান্ত নেয়নি। ফাউচি বলছেন বুস্টার ডোজ কেবল শক্তিশালী রোগ প্রতিরোধ নয় বরং তা টেকসই করবে।

[৫] ফাউচি বলেন যদি বুস্টার ডোজ টেকসই প্রতিরোধ দিয়ে থাকে তাহলে তা দেওয়া যায়। এখন কর্তৃপক্ষের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা রয়েছি আমরা।

[৬] অবশ্য বাইডেন প্রশাসন ইতিমধ্যে বুস্টার ডোজ দেওয়ার ব্যাপারে প্রচারণা শুরু করেছে। প্রেসিডেন্ট বাইডেন স্বয়ং মার্কিনীদের বুস্টার ডোজ দেওয়ার কথা বলেছেন। আগামী ৮ মাসের মধ্যে বুস্টার ডোজ সম্পন্ন করার কথাও ভাবছে বাইডেন প্রশাসন।

  • সর্বশেষ