শিরোনাম
◈ বাংলাদেশ-নেপালের মতো ভারতে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি ◈ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক, গবেষণায় দেশসেরা বিশ্ববিদ্যালয় ◈ ঢাকায় অটোরিকশা-ই-বাইক চলাচলে নতুন নিয়ম, ৮ জোনে আলাদা রং ও নির্দিষ্ট সংখ্যা ◈ কিডনি-লিভার ট্রান্সপ্ল্যান্টে নতুন সুযোগ, নিকটাত্মীয়ের বাইরে ‘ইমোশনাল ডোনার’ নিয়ে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইনে যা আছে ◈ ১০২ ডিগ্রি জ্বরের স্ত্রীর কাছে পরোটা-মাংসের আবদার, সমালোচনার মুখে যা বললেন মুকিত জাকারিয়া ◈ বিদেশগামীদের ডলার কেনার সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক, মানি চেঞ্জারে মিলবে ৩ হাজার মার্কিন ডলার ◈ ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায়ে আন্তর্জাতিক আইন মানবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ আওয়ামী লীগের বিচার ও ক্ষমা প্রার্থনা ছাড়া কি সম্ভব ‘রিকনসিলিয়েশন’? যা বললেন বিশেষজ্ঞরা ◈ ৭ মাসে ৩২ কূপ খনন, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১৪৮ এমএমসিএফ গ্যাস; ২০৩১ সালের মধ্যে ১৫০ কূপের লক্ষ্য ◈ জেলখানায় গণ্ডগোলের ছকে আ.লীগ, শেখ হাসিনাকে নিয়ে নতুন গোলমালে দিল্লি

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২১, ০৮:০৯ সকাল
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২১, ০৮:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মিরপুরের পিচ নিয়ে নিউজিল্যান্ডের ক্রিকেটারদের বিস্ময়

মাজহারুল ইসলাম: [২] বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ আজ। প্রথম ম্যাচে জিতে সিরিজে এগিয়ে গেছে বাংলাদেশ। তবে এই জয়ের পরেও উইকেটের আচরণ নিয়ে প্রশ্ন থাকছেই। বিবিসিবাংলা

[৩] সাকিব আল হাসান ম্যাচ শেষে বলেছেন এই উইকেট অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের থেকেও কঠিন। নিউজিল্যান্ডের করা ৬০ রান পার করতে বাংলাদেশের লেগেছে ১৫ ওভার, উইকেট হারিয়েছে ৩টি। অপরদিকে, প্রথম ৪ ওভারেই ৪ উইকেট হারায় নিউজিল্যান্ড।

[৪] নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি ইতিহাসে এটি তাদের যৌথভাবে সর্বনিম্ন টোটাল। আর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসেও সবচেয়ে কম স্ট্রাইক রেটের ক্রিকেট ম্যাচ এটিই।

[৫] ২০১৫ বিশ্বকাপে নিউজিল্যান্ডের নায়ক গ্রান্ট ইলিয়ট একটি বলের টার্নের ভিডিও টুইট করে নিজের বিস্ময় প্রকাশ করেন। জিমি নিশাম তার ভেরিফায়েড টুইটার থেকে সেখানে মন্তব্য করেন, কিন্তু ধারাভাষ্যকার তো বললেন উইকেট নাকি ভালো। বাংলাদেশ সফরে নেই নিউজিল্যান্ডের এই তারকা ক্রিকেটার।

[৬] ভারতের ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজেরর পরিসংখ্যানবিদ দিপু নারায়ানান টুইট করেছেন, হান্ড্রেডের কথা ভুলে যান, বাংলাদেশে টি-টোয়েন্টি ম্যাচ নিজেই একটা ভিন্ন ফরম্যাটের ক্রিকেট। হান্ড্রেড হচ্ছে যুক্তরাজ্যে সম্প্রতি আয়োজিত ১০০ বলের ম্যাচ।

[৭] এদিকে, উইকেটের সমালোচনার বিপরীতে বাংলাদেশের ক্রিকেট অপারেশন্সের প্রধান আকরাম খান বলেন, এটা ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত না। পরিবেশ ও ম্যাচের চাপের ওপর নির্ভর করে উইকেট কেমন হবে। তিনি বলেন, বাংলাদেশে জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চে অনেক ফ্ল্যাট থাকে। এখন সারাদিন বৃষ্টি হয়। উইকেট কাভার থাকে, তাই ড্যাম্প হচ্ছে।

[৮] আকরাম খান বলেন, কোভিড সংক্রান্ত সতর্কতার কারণে এখন ক্রিকেট দলগুলো এক শহর থেকে অন্য শহরে যেতে চায় না, তাই একই ভেন্যুতে ১০দিনে ৫ ম্যাচ হচ্ছে। এরপর ভালো উইকেট আশা করাই কঠিন। উইকেট যেমনই হোক ক্রিকেট তো দু’দলের জন্যই এক।

[৯] কিন্তু ক্রিকেট পর্যবেক্ষকরা মনে করছেন বিসিবি সামনের কথা ভাবছে না, অর্থাৎ টি টোয়েন্টি বিশ্বকাপে আরব আমিরাতে এমন কন্ডিশন থাকবে না বলে আশঙ্কা প্রকাশ করছেন তারা।

[১০] বিশ্বকাপের প্রস্তুতির বিষয়ে আকরাম খান বলেন, বিশ্বকাপের আগে বাংলাদেশ ৩টি প্রস্তুতি ম্যাচ খেলবে আরব আমিরাতের কন্ডিশনে।

 

  • সর্বশেষ