শিরোনাম
◈ লাহোরে আইসিসি ও পিসিবি-র জরুরি বৈঠকে যোগ দিতে ঢাকা ছাড়লেন বুলবুল ◈ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আজ থেকে মাঠে নামছে সেনাবাহিনী ◈ যৌথ বাহিনীর অভিযানে ৭ শতাধিক রোহিঙ্গা আটক ◈ শেষ মুহূর্তে আজ ঢাকার ছয় জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান ◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২১, ০৬:২৮ বিকাল
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২১, ০৬:২৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে জুতার তলায় লুকানো অবস্থায় ইয়াবা উদ্ধার, আটক ১

নিজস্ব প্রতিবেদক : [২] বৃহস্পতিবার দুপুরে কোস্ট গার্ডের টেকনাফের একটি দল বড়ইতলী এলাকায় অভিযান চালিয়ে অভিনব কায়দায় জুতার তলায় লুকানো অবস্থায় ১ হাজার ২৩০ পিস ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করে।

[৩] কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক বলেন, অভিযানকালে সন্দেহজনক একটি সিএনজি তল্লাশি করে যাত্রী ছাদেকের জুতার তলায় অভিনব কায়দায় লুকানো অবস্থায় ইয়াবাগুলো পাওয়া যায়। আটক ইয়াবা পাচারকারী টেকনাফের বড়ইতলী এলাকার বাসিন্দা এবং ইসমাইলের ছেলে। উদ্ধার ইয়াবা এবং আটককৃতকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

[৪] লে. কমান্ডার আমিরুল হক বলেন পৃথক অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোরে কোস্ট গার্ড বেইস ভোলার একটি দল বরিশালের মেহেন্দিগঞ্জের ৯ নম্বর ওয়ার্ড বাহাদুরপুর ইউনিয়নের রুকুন্দি গ্রামের গনেশপুরা নদী সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় ওই এলাকার একটি টং ঘরে পরিত্যক্ত অবস্থায় দেশিয় একটি পিস্তল উদ্ধার করা হয়। পরে উদ্ধার পিস্তলটি মেহেন্দিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়