শিরোনাম
◈ সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিল হাইকোর্ট ◈ এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি রাখাসহ ১১ নির্দেশনা সরকারের ◈ গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি: মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন খালেদা জিয়া ◈ প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও প্রত্যাবর্তনে বিমানবন্দরে থাকবেন ৪ জন ◈ বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের ◈ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান ◈ এক টাকাও বেশি নিলে ব্যবস্থা: ঈদে ভাড়া বাড়ালে রুট পারমিট বাতিল: শেখ রবিউল আলম ◈ ইরানে মার্কিন হামলায় সমর্থন নয়, যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করল স্পেন ◈ ‘নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ে’র রাজসাক্ষী রিজওয়ানা, জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের (ভিডিও) ◈ ৯ উপজেলায় প্রাথমিকভাবে চালু হচ্ছে কৃষক কার্ড

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৫৩ বিকাল
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৫৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ায় ‘ঘরজামাই’ ডেকে কটাক্ষ, দু'পক্ষের সংর্ঘষে আহত ১৫

তৌহিদুর রহমান : [২] বুধবার (১ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার আটলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন- সোহাগ (২০), মুহাম্মদ আলী (২৪), আলামীন (৩৫), সাইদুল মিয়া (২৭), রুবেল মিয়া (১৯), হৃদয় (২০), আনার মিয়া (৪৫), রিমা আক্তার (২৬), সাজু বেগম (২৩) ও সানজু আরা (১৫)।

[৩] আহত ও স্থানীয় সূত্রে জানা যায়, আটলা গ্রামের আমির হকের ছেলে সোহাগ মিয়া ওই এলাকার ফজলুর রহমানে মেয়ের জামাই খুরশিদ মিয়াকে 'ঘরজামাই' ডেকে কটাক্ষ করেন। এ নিয়ে দু’জনের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর জেরে বুধবার স্থানীয় হাজি মার্কেটে খুরশিদকে ধরে মারধর করেন সোহাগ। এ নিয়ে দু’জনের পক্ষের লোকজন সংঘর্ষে জড়ান।

[৪] সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়