শিরোনাম
◈ ১২ দল নি‌য়ে সোমবার শুরু হ‌চ্ছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ ◈ টেস্ট খেল‌তে পা‌কিস্তান দল এখন ঢাকায় ◈ ভারী বর্ষণে চট্টগ্রামে পাহাড়ধসের আশঙ্কা ◈ ৮ মাস পর ঘুরে দাঁড়াল রপ্তানি, এপ্রিলে আয় ৩৩% বৃদ্ধি ◈ শাপলা চত্বর হত্যাযজ্ঞ: ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে ◈ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে নতুন রেকর্ড গড়ল ◈ ই-ট্রাফিক ব্যবস্থায় নতুন ধাপ: আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে পরোয়ানা ◈ মে‌সির ইন্টার মায়া‌মি ৩ গো‌লে এগি‌য়ে থে‌কেও হে‌রে গে‌লো ◈ গুরুত্বপূর্ণ খনিজ শিল্পে বিনিয়োগ ও সংস্কারে এডিবির নতুন উদ্যোগ ◈ শার্শায় তৃতীয় শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষন চেষ্টার অভিযোগে গ্রেফতার

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৫৪ বিকাল
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৫৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]আন্তর্জাতিক স্বীকৃতির নিশ্চয়তা পেলেই সরকার গঠন করবে তালিবান

আসিফজ্জামান পৃথিল: [২] এ ব্যাপারে জেষ্ঠ্য দালিবান নেতা আনাস হাক্কানি আল-জাজিরাকে বলেন, ‘ সামনের দিনগুলোতেই সরকার একটি চেহারা নিয়ে নেবে। কে কে নতুন সরকারের অংশ হবে, তা বলার সময় এখনও আসেনি বলেই মনে করেন হাক্কানি। তিনি জানান, সরকারের ব্যাপারে ৯০ থেকে ৯৫ শতাংশ সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। আল-জাজিরা

[৩] এছাড়া পৃথক এক টুইট বার্তায় হাক্কানি বলেন, ‘আমরা আবারও ইতিহাস গড়েছি। আমরা যার জন্য লড়েছি, সেই লক্ষ্যে অবিচল থকবো। আমরা আফগান জনগণ আর ইসলামের সেবা করতে চাই।’ জানা গেছে, নতুন সরকার সর্বদলীয় প্রতিনিধ্বকারী হতে পারে।বিবিসি

[৪] তালিবান নেতা হাবিয়াতুল্লাহ আখুন্দজাদা বর্তমানে কান্দাহারে অবস্থান করছেন। তার সঙ্গে রয়েছেন বিশ্স্ত সহযোগীরা। সেখান থেকেই নতুন সরকারের ব্যাপারে সিদ্ধান্ত আসছে। এক মুখপাত্র এই তথ্য জানালেও, তিনি কবে প্রকাশ্যে আসবেন, তা জানাননি।

[৫] মনে করা হচ্ছে, আফগান সরকারের মন্ত্রিসভায় সরাসরি আখুন্দজাদা থাকছেন না। তবে যে ২৬ সদস্যেল কাউন্সিল দেশ চালাবে, তার নেতৃত্ব তিনিই দেবেন। তবে সমস্যা হলো তালিবান যোদ্ধারা লড়াইয়ে দক্ষ্য হলেও অর্থনীতিতে দক্ষ নন। এ কারণে বাইরে থেকে মন্ত্রী নেওয়ার সম্ভাবনা রয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়