শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৩৩ দুপুর
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফের বিয়ে করছেন জনপ্রিয় অভিনেতা অপূর্ব

বিনোদন ডেস্ক: পারিবারিক আয়োজনেই অভিনেতার এ বিয়ে সম্পন্ন হবে বলে নিশ্চিত করেছেন অপূর্ব। জানা গেছে, পাত্রী আমেরিকা প্রবাসী। নাম শাম্মা।

তিনি জানান, আগামীকাল ২ সেপ্টেম্বর রাজারবাগের একটি কমিউনিটি সেন্টারে বিয়ে অনুষ্ঠিত হবে। নতুন জীবনের জন্য দোয়া চেয়েছেন এ তারকা। জাগো নিউজ

এটি অপূর্বের তৃতীয় বিয়ে। শাম্মার এটি দ্বিতীয় বিয়ে। এর আগে ২০১০ সালে অভিনেত্রী প্রভাকে বিয়ে করেন অপূর্ব। সে সংসার ভেঙে গেলে ২০১১ সালে নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন তিনি। তার সঙ্গেও সংসারের ইতি টানেন ২০২০ সালে।

অদিতির সংসারে আয়াশ নামে এক পুত্রসন্তান রয়েছে অপূর্বর। অপূর্বর সাবেক স্ত্রী অদিতিও আবার বিয়ে করেছেন কয়েক মাস আগে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়