শিরোনাম
◈ আবারও দুবাই শহরের কেন্দ্রীয় অংশে জোরালো বিস্ফোরণের শব্দ ◈ ওমানে ড্রোন বিধ্বস্ত : দুই শ্রমিক নিহত ◈ আজান দিলেই মসজিদে আসে সাপ, শেষ হওয়ার পরপরই আবার অদৃশ্য হয়ে যায়, আরও নানা রহস্য! ◈ ঈদ উপলক্ষে যে ৬ দিন বন্ধ থাকবে যেসব যানবাহন ◈ এবার যে সুখবর পাচ্ছেন এমপিও শিক্ষক-কর্মচারীরা ◈ ইরানে ৬০০০ লক্ষ্যবস্তুতে হামলা চা‌লি‌য়ে‌ছে যুক্তরাষ্ট্র, জা‌না‌লো ইউএস সেন্ট্রাল কমান্ড ◈ টেস্ট টিউবে প্যাক করা ২০০০ রানি পিঁপড়া পাচারের চেষ্টা, এরপর যা ঘটল ◈ পা‌কিস্তা‌নের বিরু‌দ্ধে আজ জিত‌লেই ‌সি‌রিজ বাংলাদেশের ◈ ইরানের শাসনব্যবস্থা এখনো সুসংগঠিত, গোলকধাঁধায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ◈ হিন্দু মন্দিরে ভারতের টি-টো‌য়ে‌ন্টি বিশ্বকাপের ট্রফি নিয়ে যাওয়ায় শুরু হ‌য়ে‌ছে রাজ‌নৈ‌তিক বিতর্ক

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২১, ০৯:২৯ সকাল
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২১, ০৯:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার ‘স্পাইডার ম্যান’ সিনেমায় যুক্ত হলেন বাংলাদেশের ওয়াহিদ

বিনোদন ডেস্ক: এর আগেও হলিউডের বেশ কিছু সিনেমায় যুক্ত ছিলেন। এবার তিনি যুক্ত হলেন বহুল প্রতীক্ষিত 'স্পাইডার ম্যান' সিনেমায়। তিনি ওয়াহিদ ইবনে রেজা।

আগামী ১৭ ডিসেম্বর মুক্তি পাবে ‘স্পাইডার ম্যান’ সিরিজের নতুন ছবি ‘নো ওয়ে হোম’।বিশ্বখ্যাত সুপারহিরোর এই সিনেমাটির ডিজিটাল প্রডাকশন ম্যানেজার হিসেবে যুক্ত আছেন ওয়াহিদ। বিষয়টি ফেসবুকে নিজেই নিশ্চিত করেছেন তিনি।

গতকাল ২৪ আগস্ট নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানিয়েছেন। ওয়াহিদ লেখেন, 'আমি সবসময়ই 'স্পাইডার ম্যান'র ভক্ত। আমার দেখা প্রথম সুপারহিরো বলেই নয়, ‘স্পাইডার ম্যান’র সব কিছুই আমার ভালো লাগে। ইচ্ছে ছিল কাজ করার। সেটা পূরণ হতে যাচ্ছে।

'স্পাইডার ম্যান'র ডিজিটাল প্রডাকশন ম্যানেজার হিসেবে গত তিন মাস ধরে এতে কাজ করেছি। এটা আমার জন্য খুবই গর্বের। অসাধারণ অভিজ্ঞতাও।'

এই স্ট্যাটাসের নিচে শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন জানাচ্ছেন ওয়াহিদকে।

ওয়াহিদ বর্তমানে নামজাদা প্রতিষ্ঠান ডিজিটাল ডোমেইনে কর্মরত আছেন। হলিউডের সুপার হিরোদের পেছনের কারিগর বলা হয় তাকে। ভিজ্যুয়াল ইফেক্টস, প্রডাকশন, ডিজিটাল, ভাষা কোচসহ নানাভাবে যুক্ত থাকছেন হলিউডের ছবির সঙ্গে। সর্বশেষ তিনি ‌‘এক্সট্রাকশন’ সিনেমার ভাষা কোচ ছিলেন।

এ ছাড়াও হলিউডের বিখ্যাত ছবি ‌‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি ভলিউম টু’র ভিজ্যুয়াল ইফেক্টস টিমে, ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান: ডন অব জাস্টিস’ ছবির প্রজেক্ট কো-অর্ডিনেটর, ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’ ও ‘ডক্টর স্ট্রেঞ্জ’ ছবির ভিজ্যুয়াল টিমে কাজ করেছেন ওয়াহিদ।

এছাড়া এইচবিও চ্যানেলের সিরিজ ‘গেম অব থ্রোনস’, হলিউডের ‘ফিউরিয়াস সেভেন’, ‘ফিফটি শেডস অব গ্রে’ ও ‘নাইট অ্যাট দ্য মিউজিয়াম: সিক্রেট অব দ্য টম্ব’ ছবির ভিজ্যুয়াল ইফেক্টস টিমেও ছিলেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়