শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২১, ০৯:০৭ সকাল
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২১, ১২:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভালো সিদ্ধান্ত: বাইডেন

ওয়ালিউল্লাহ সিরাজ: [২] মঙ্গলবার হোয়াইট হাউসে এক ভাষণে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, আমি আরও দীর্ঘ সময়ের জন্য আফগানিস্তানের যুদ্ধকে প্রসারিত করতে চাচ্ছিলাম না এবং সেখান থেকে সরে আসার বিষয়টিও আরও দীর্ঘায়িত করতে চাচ্ছিলাম না। যুক্তরাষ্ট্র ২০ বছরের যুদ্ধ শেষ করেছে। আর এটাই ছিলো আমেরিকার দীর্ঘতম যুদ্ধ। বিবিসি

[৩] বাইডেন আরো বলেন, ১ লাখ ২০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার মাধ্যমে আমরা ইতিহাসের সবচেয়ে বড় বিমান পরিবহন কর্মকাণ্ড সম্পন্ন করেছি। কখনোই কোনো দেশ এরকম কিছু করেনি। অবশ্য এখনো ১শ, ২শ মার্কিন নাগরিক সেখানে রয়ে গেছে। স্কাই নিউজ

[৪] বাইডেন বলেন, ‘আমি বিশ্বাস করি, সেনা ও নাগরিকদের সরিয়ে নেয়ার প্রক্রিয়া যদি জুন কিংবা জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকেও শুরু করা হতো, তবুও কাবুল বিমানবন্দরে একই রকম ভিড় লেগে থাকতো। এটি এখনো খুব কঠিন এবং বিপজ্জনক মিশন। যুদ্ধের শেষ সময়ে এ ধরনের জটিলতা ও চ্যালেঞ্জ ছাড়া প্রত্যাবসন করা যেতো না।

[৫] দীর্ঘ ২০ বছরের যুদ্ধ শেষে সোমবার চূড়ান্তভাবে আফগানিস্তান ছেড়ে যায় যুক্তরাষ্ট্র। ওইদিন রাতে মার্কিন সামরিক বাহিনীর সবশেষ ৫টি ফ্লাইট আফগান ছেড়ে যায়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়