শিরোনাম
◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী 

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২১, ০১:০৪ রাত
আপডেট : ৩১ আগস্ট, ২০২১, ০২:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানি টিভি সাংবাদিকের সেই ভাইরাল ভিডিও নিলামে (ভিডিও)

অনলাইন ডেস্ক: ​সালমান খানের বিখ্যাত বাজরাঙ্গি ভাইজান সিনেমায় পাকিস্তানি সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছিলেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। পাকিস্তানের টেলিভিশন সাংবাদিক চাঁদ নবাবের চরিত্রকেই রূপালি পর্দায় ফুটিয়ে তুলেছিলেন নওয়াজউদ্দিন।

বাজরাঙ্গি ভাইজান সিনেমা বক্স অফিসে হিট হওয়ার পর সেসময় বেশ আলোচনায় এসেছিলেন চাঁদ নবাব। এবার নিজের নিউজের একটি ভাইরাল ভিডিও নিলামে তুলে ফের শিরোনামে এসেছেন পাকিস্তানের এই সাংবাদিক।

ভিডিওটি এনএফটি (নন-ফানজিবল টোকেন) প্ল্যাটফর্মে বিক্রি করা হবে বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে। বিক্রির অর্থ অনলাইনে ট্রান্সফার করা হবে। নিলামের সর্বনিম্ন দর রাখা হয়েছে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৪ লাখ টাকা।

২০০৮ সালে ঈদের সময় করাচি রেলস্টেশনের পরিস্থিতি নিয়ে ওই ভিডিও করেছিলেন চাঁদ নবাব। সে সময় করাচির একটি টেলিভিশন চ্যানেলে কাজ করতেন তিনি। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করতেই তা ভাইরাল হয়। এবার সেই ভিডিওই নিলামে তুললেন এই সাংবাদিক।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়