শিরোনাম
◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২১, ১০:৩৭ রাত
আপডেট : ৩০ আগস্ট, ২০২১, ১০:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, ফেন্সিডিলসহ গ্রেপ্তার ৭১

মাসুদ আলম ও মিনহাজুল আবেদীন: [২] রোববার সকাল থেকে সোমবার (৩০ আগস্ট) সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬৪ জনকে গ্রেপ্তার করে ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২ হাজার ৪২১ ইয়াবা, ৮ টি ইনজেকশন, ১৬৬ গ্রাম হেরোইন, ৩৯৫ বোতল ফেন্সিডিল ও ২ কেজি ৭৩০ গ্রাম ৮০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫১টি মামলা করা হয়েছে।

[৩] এদিকে র‌্যাব-৩ জানায়, সোমবার শাহজাহানপুর এলাকা থেকে ১০০ বোতল ফেনসিডিলসহ রবিউল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করা হয়। ফেনসিডিল পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। রবিউল ইসলামের বাড়ি বরিশালের উজিরপুর মাদাশীতে। দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন। এছাড়া পৃথক অভিযানে সোনারগাঁও এলাকা থেকে ৮ কেজি গাঁজাসহ সোহাগ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। সোহাগ দীর্ঘদিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গাঁজা বিক্রি করছিলেন

[৪] র‌্যাব-১০ জানায়, সোমবার নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে ৮৮৫ ইয়াবা ও ৪শ গ্রাম গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- ঈশান, রাশেদ ও সোহান। এছাড়া পৃথক অভিযানে রোববার সন্ধ্যায় চকবাজার থেকে ৭৯৫ ইয়াবাসহ হাসান নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়