শিরোনাম
◈ দ্বৈত নাগরিক ও আইসিটিতে অভিযুক্তরা প্রার্থী হতে পারবেন না, আ.লীগ নেতাদের প্রার্থিতা ঠেকানোর সুযোগ নেই: ইসি ◈ কেউ পারফর্ম করতে না পারলে মন্ত্রিসভায় পরিবর্তন আনবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা ◈ পলায়নকালে ইমিগ্রেশন আইন ভঙ্গ: হাসিনার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন ◈ চাপের মুখে মোদি সরকার: ককরোচ পার্টির আন্দোলনের মধ্যেই রাস্তায় নেমেছেন কৃষকরা ◈ ২০২৭ সালের হজে দুটি সরকারি প্যাকেজ, সর্বনিম্ন খরচ ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা ◈ এবার ককরোচ জনতা পার্টি আন্দোলনের নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(ভিডিও) ◈ হেফাজতের উদ্যোগে কওমি ধারার ৭ ইসলামী দলের ঐক্য প্রচেষ্টা, জামায়াতের ১১ দলীয় জোটে ভাঙনের জল্পনা ◈ যানজট কমাতে নতুন উদ্যোগ: ঢাকার ১২০ মোড়ে আসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল ◈ কুয়েতে যুক্তরাষ্ট্রের ৩টি গুরুত্বপূর্ণ ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা ◈ মা‌র্কিন প্রেসি‌ডেন্ট ডোল্ড ট্রাম্প আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য এক নম্বর শত্রু

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২১, ১১:৩৮ দুপুর
আপডেট : ২৯ আগস্ট, ২০২১, ১১:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাকিস্তানের কোচ হওয়ার প্রস্তাব প্রত্যাখান করলেন অ্যান্ডি ফ্লাওয়ার

স্পোর্টস ডেস্ক: [২] ওয়েস্ট ইন্ডিজ সফরে ভালো করলেও ইংল্যান্ডে গিয়ে সিরিজ হারতে হয়েছে পাকিস্তানকে। ইংলিশদের বিপক্ষে বাজে পারফরম্যান্সের পর গুঞ্জন ওঠেছিল চাকরি হারাচ্ছেন মিসবাহ উল হক। শুধু তাই নয়, ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষেও এমন গুঞ্জন উঠেছিল।

[৩] শোনা যাচ্ছিলো মিসবাহকে সরিয়ে প্রধান কোচ হিসেবে বিদেশি কাউকে নিয়োগ দেয়ার কথা ভাবছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই তালিকায় সবার ওপরে ছিলেন অ্যান্ডি ফ্লাওয়ার। তবে পাকিস্তানের কোচ হওয়ার প্রস্তাব নাকোচ করে দিয়েছেন জিম্বাবুয়ের সাবেক এই ক্রিকেটার। ফ্লাওয়ার জানিয়েছেন, আপাতত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মনোযোগ দিতে চান তিনি।

[৪] বর্তমানে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মুলতান সুলতানস, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সেন্ট লুসিয়া কিংস, আবুধাবি টি-টেন লিগে দিল্লি বুলস, দ্য হান্ড্রেডে ট্রেন্ট রকেটসের হয়েছে প্রধান কোচের দায়িত্ব পালন করছেন ফ্লাওয়ার।

[৫] এছাড়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল পাঞ্জাব কিংসের সহকারী কোচ হিসেবেও কাজ করছেন জিম্বাবুয়ের সাবেক এই ক্রিকেটার। ফ্লাওয়ার প্রস্তাব প্রত্যাখান করায় বিদেশি কোচ নিয়োগ দেয়া খানিকটা কঠিন হয়ে পড়েছে পিসিবির জন্য। পাকিস্তানের সংবাদমাধ্যমগুলোর দাবি, বিদেশি কোচ নিয়োগ দিতে চাইলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে মিসবাহকে সরাতে চাচ্ছে না পিসিবি। - ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ
  • জনপ্রিয়