শিরোনাম
◈ স্থানীয় সরকার নির্বাচন: ১৫ দিন নতুন ভোটার নিবন্ধনের সুযোগ ◈ জুলাই গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্রকামী মানুষের সম্মিলিত আত্মত্যাগের ফসল: রাষ্ট্রপতি ◈ অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে কাঁদিয়ে ফাইনালে আর্জেন্টিনা ◈ ডেঙ্গু ঠেকাতে ফুলহাতা শার্ট, লম্বা করে লুঙ্গি পরতে বললেন স্বাস্থ্যমন্ত্রী (ভিডিও) ◈ এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র যেভাবে তৈরি হয় ◈ ফ্যাসিবাদ রুখতে সংসদে জাতীয় ঐক্যের ডাক, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর ◈ দেশি-বিদেশি মুদ্রা পাচার এবং সন্দেহজনক আর্থিক লেনদেনের বিষয়ে যা বললেন হরিদাস ◈ সাইবার সুরক্ষা আইনে কী কী পরিবর্তন এলো? ◈ শিক্ষামন্ত্রীর পদত্যাগে রাত ১০টা পর্যন্ত আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা ◈ সৌদির নীরবতা কি নতুন মধ্যপ্রাচ্যের ইঙ্গিত?

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২১, ১০:৪৭ দুপুর
আপডেট : ২৯ আগস্ট, ২০২১, ১০:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সামাজিক যোগাযোগমাধ্যমে নিজ সন্তানকে হেনস্থার দায়ে সৌদি প্রবাসী গ্রেফতার

আব্দুল্লাহ আল মামুন, সৌদিআরব থেকে: [২] সৌদি আরবে নিজের সন্তানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ এবং হেনস্থামূলক পোষ্ট করার দায়ে একজন প্রবাসীকে গ্রেফতার করেছে মক্কা পুলিশ কর্তৃপক্ষ ও মক্কা পুলিশ বিভাগের মুখপাত্র সূত্রে, অভিযুক্ত ব্যক্তি একজন ইয়েমেনি নাগরিক, এবং সৌদি আরবে বসবাসরত একজন প্রবাসী।

[৩] সৌদি গেজেটের প্রতিবেদন সূত্রে জানা যায় যে, তার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম একাউন্টে তিনি নিজের সন্তানের বিরুদ্ধে বিষেদগারমূলক এবং হেনস্থামূলক লেখা প্রকাশ করেন, যেটা পুরোপুরি ভিত্তিহীন ছিল । মক্কা পুলিশ তার একাউন্ট থেকে তাকে খুঁজে বের করে গ্রেফতার করেন।

[৪] গ্রেফতারকৃত উক্ত প্রবাসীর বয়স প্রায় ৫০ এর কাছাকাছি, তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচারকার্য সম্পাদন করতে তাকে মক্কার পাবলিক প্রসিকিউশন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়