শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২১, ০৯:০১ সকাল
আপডেট : ২৯ আগস্ট, ২০২১, ০৯:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অনেক কষ্টে রিয়াল বেতিসকে হারালো রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক: [২] লা লিগার নিজস্ব দ্বিতীয় ম্যাচে জয়ের দেখা পায়নি রিয়াল মাদ্রিদ। এবার তৃতীয় লড়াইয়ে ম্যাচ জিতলো যেনো ভাগ্যগুনে। দুর্দান্ত লড়াইয়ের পর একমাত্র গোলে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। তারা রিয়াল বেতিসকে হারিয়ে দিয়েছে।

[৩] প্রতিপক্ষের মাঠে শনিবার (২৮ আগস্ট) রাতে লা লিগার ম্যাচে ১-০ গোলে জিতেছে কার্লো আনচেলত্তির দল। জয়ের নায়ক দানি কারভাহাল দারুণ নৈপুণ্যে করেন জয়সূচক গোল। আলাভেসকে ৪-১ গোলে হারিয়ে মৌসুম শুরুর পর গত সপ্তাহে লেভান্তের মাঠে ৩-৩ ড্র করেছিল রিয়াল।

[৪] বল দখলের পাশাপাশি আক্রমণেও দুই দল ছিল প্রায় সমানে-সমান। গোলের উদ্দেশে রিয়াল মাদ্রিদ দুটি শট বেশি নিলেও লক্ষ্যে বেশি শট বেতিসের। সফরকারীদের ১৩ শটের মাত্র তিনটি যেখানে লক্ষ্যে, সেখানে বেতিসের ১১ শটের ছয়টিই লক্ষ্যে।

[৫] তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে রিয়াল মাদ্রিদের পয়েন্ট হলো ৭। যথাক্রমে পরের তিনটি স্থানে থাকা সেভিয়া, ভালেন্সিয়া ও মায়োর্কার পয়েন্টও সমান ৭। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে চ্যাম্পিয়ন আতলেতিকো মাদ্রিদ। সমান ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ৪। - মার্কা/ বিডিনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়