শিরোনাম
◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২১, ০৫:৪৮ বিকাল
আপডেট : ২৮ আগস্ট, ২০২১, ০৫:৪৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে চিহ্নিত সন্ত্রাসী অপুসহ গ্রেপ্তার  ২

রাজু চৌধুরী : [২] মহানগরীর হালিশহর এলাকা থেকে হত্যা, অস্ত্র, ডাকাতিসহ ৭ মামলার আসামী পাহাড়তলী ও হালিশহর এলাকার ত্রাস মো. কায়েস উদ্দিন অপু ও তার অপর এক সহযোগীকে ১হাজার ৮৪৫ পিস ইয়াবাসহ আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

[৩] শনিবার (২৮ আগস্ট ) র‌্যাব-৭, চট্টগ্রাম এর সহকারী পরিচালক মিডিয়া এএসপি মোঃ নূরুল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে, নগরীর হালিশহর থানা এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে মাদক ব্যবসায়ীদের  অবস্থানকালে  শুক্রবার সন্ধ্যায়, র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে।

[৪] মোঃ কায়েস উদ্দিন অপু (৩১) তার পিতার নাম মোঃ কবির আহাম্মদ প্রকাশ লম্বা কবির সে হালিশহর থানার সবুজবাগ এলাকার মসজিদ পুকুরের পশ্চিম পাশে আলী মেম্বার বাড়ীর বাসিন্দা। এই সময় তার সহযোগী মোঃ খোরশেদ খানকে (৩০) গ্রেপ্তার করা হয়। তার পিতার নাম মৃত মোহাম্মদ মিয়া খান সে একই এলাকার পশ্চিম রামপুর সবুজবাগ কাজী বাড়ীর বাসিন্দা। আসামিদের জিজ্ঞাসাবাদে তাদের দেখানো ও শনাক্ত মতে তাদের পরিহিত প্যান্টের পকেটের ভেতর থেকে  ১ হাজার ৮৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।

[৫] এএসপি মোঃ নূরুল আবছার আরো জানান, গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবত চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন মাদককারবারী হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা বিভিন্ন মাদককারবারীদের নিকট বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ০৫ লাখ ৫০ হাজার টাকা।

[৬] র‌্যাব -৭, চট্টগ্রাম এর এই কর্মকর্তা জানান গ্রেপ্তারকৃত আসামি এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হালিশহর থানায় হন্তান্তর করা হয়েছে। সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস

  • সর্বশেষ