শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২১, ০৩:৫৮ দুপুর
আপডেট : ২৮ আগস্ট, ২০২১, ০৩:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলা টাইগার্সের অধিনায়ক হলেন ডু-প্লেসিস

স্পোর্টস ডস্ক: [২] আবু ধাবি টি-টেন লিগের পঞ্চম আসরে বাংলা টাইগার্স দলের আইকন খেলোয়াড় ও অধিনায়ক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু-প্লেসিসকে। টি-টেনের গত আসরে বাংলাদেশের থেকে আফিফ হোসেন ও শেখ মাহেদি হাসান খেলেন।

[৩] এবার বাংলা টাইগার্সের অধিনায়কত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় ডু-প্লেসি বলেছেন, নতুন ফরম্যাটের সঙ্গে যুক্ত হওয়া আমার জন্য রোমাঞ্চকর বিষয়। বাংলা টাইগার্স দলকে প্রতিনিধিত্ব করা এবং বিশ্বের বড় বড় তারকাদের সঙ্গে খেলতে মুখিয়ে রয়েছি। আশা করি, সামনের সময়টা দুর্দান্ত হবে।

[৪] বাংলা টাইগার্সের মালিক ইয়াসিন চৌধুরী বলেছেন, ফাফ ডু-প্লেসির মতো বিশ্ব সেরা খেলোয়াড় দলে পাওয়া সত্যিই অনেক বড় বিষয়। সে একজন চ্যাম্পিয়ন ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকার হয়ে ফরম্যাটভেদে দুর্দান্ত খেলেছে। তাকে দলে পাওয়া আমাদের জন্য সম্মানের। আমি ফাফকে বাংলা টাইগার্সে স্বাগত জানাই।

[৫] উল্লেখ্য, ২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরুর পর দক্ষিণ আফ্রিকার হয়ে ৬৯ টেস্ট, ১৪৩ ওয়ানডে ও ৫০ টি-টোয়েন্টি খেলেছেন ডু-প্লেসি। তিন ফরম্যাটেই দক্ষিণ আফ্রিকার নেতৃত্বও দিয়েছেন তিনি। ক্রিকবাজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়