শিরোনাম
◈ ঈদের পর কঠোর ব্যবস্থা: সতর্ক করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী (ভিডিও) ◈ বগুড়ার শেরপুরে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ জন নিহত ◈ সরকারের এক মাসে ব্যাপক অর্জন, তবে সমালোচনাও আছে ◈ কোনো কথা বা কাজে অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি: নাসীরুদ্দীন পাটওয়ারী ◈ ম‌হেন্দ্র সিং ধোনিকে ভারতের কোচ হিসেবে দেখতে চান গৌতম গম্ভীর! ◈ যে পাঁচটি জিনিস ব‌লে দে‌বে ঢাকা ও দিল্লির সম্পর্ক কোন পথে ◈ সড়কের বেহাল দশায় ম্লান হতে পারে ঈদ আনন্দ ◈ পদ্মা সেতুতে যানবাহনের চাপ বাড়লেও রাস্তায় নেই দীর্ঘস্থায়ী যানজট ◈ ভোর থেকেই ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠছে ইসরায়েল ◈ ইরান মেক্সিকোতে বিশ্বকাপ খেলতে চায়, যুক্তরাষ্ট্রে নয়

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২১, ০৩:২৪ রাত
আপডেট : ২৮ আগস্ট, ২০২১, ০৩:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের স্ত্রী সোনামন মারা গেছেন

নিউজ ডেস্ক: বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের স্ত্রী সোনামন মুখোপাধ্যায়। শেষ পর্যন্ত শুক্রবার রাতে চলে গেলেন না ফেরার দেশে।

জানা গেছে, দক্ষিণ কলকাতার যোধপুর পার্কের বাড়িতে সন্ধ্যার পর পরিবারের লোকজনের সঙ্গে কথা বলার সময়েই হৃদরোগ আক্রান্ত হন শীর্ষেন্দুপত্নী। পরে রাত সাড়ে আটটার দিকে মারা যাব তিনি। তার সিওপিডির সমস্যা ছিল।

বাংলাদেশে জন্ম হলেও দেশভাগের সময়েই ভারতে চলে যায় সোনামনের পরিবার। কোচবিহারেই বড় হওয়া, লেখাপড়া। সেখানেই শীর্ষেন্দুর সঙ্গে তার পরিচয় হয়। পরে বিয়ে করে কলকাতায় চলে যান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তার দুই সন্তান, দেবলীনা ও সম্রাট মুখোপাধ্যায়। পরিবার জানিয়েছে, রাতেই কেওড়াতলা শ্মশানে সোনামনের শেষকৃত্য সম্পন্ন হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়