শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২১, ০৫:২৯ বিকাল
আপডেট : ২৭ আগস্ট, ২০২১, ০৬:১১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাদকসম্রাজ্ঞী গাঁজাসহ আবারও গ্রেপ্তার

জামাল হোসেন : [২] চুয়াডাঙ্গা জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে শুক্রবার দুপুরে এলাকার বহুল আলোচিত মাদক সম্রাজ্ঞী একাধিক মামলার এজাহার ভুক্ত আসামি মর্জিনাকে গাঁজাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

[৩] গ্রেফতারকৃত মাদক সম্রাজ্ঞী মর্জিনা (৪৩) পৌর এলাকার পুরাতন লক্ষীপুরের শুকুর খোঁড়ার স্ত্রী। মর্জিনা ও তার স্বামী এর আগেও বেশ কয়েকবার মাদকসহ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে গ্রেফতার হয়েছিল। মর্জিনা ও তার স্বামীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

[৪] থানা পুলিশ সুত্র থেকে জানা গেছে, জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে এসআই সাইদুজ্জামান, এএসআই ইমামুল ও এএসআই শরিফ গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরের পৌর এলাকার পুরাতন লক্ষীপুর গ্রামের অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মর্জিনাকে আটক করে তার দেয়া তথ্যমতে বসতবাড়ি থেকে ১কেজি গাঁজা উদ্ধার করা হয়।

[৫] গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য আইনে এক‌টি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়