শিরোনাম
◈ মার্কিন অবরোধে উত্তপ্ত বিশ্ববাজার, তেলের দাম ৮% বেড়ে ৪ বছরের মধ্যে সর্বোচ্চ ◈ ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম ◈ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে ◈ মির্জা আব্বাস ধীরে ধীরে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন ◈ পরমাণু সমঝোতা ছাড়া হরমুজে অবরোধ তুলবে না যুক্তরাষ্ট্র, ইরানের প্রস্তাব নাকচ ট্রাম্পের ◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২১, ০২:২৭ দুপুর
আপডেট : ২৭ আগস্ট, ২০২১, ০২:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোরের চাচাতো ভাইকে গলা কেটে হত্যা চেষ্টা, আটক ১

আজিজুল ইসলাম: [২] যশোরের বাঘারপাড়ায় চাচাতো ভাইকে গলা কেটে হত্যা চেষ্টার অভিযোগে টপি হোসেন (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

[২] শুক্রবার (২৭ আগস্ট) ভোরে তাকে আটক করা হয়। টপি হোসেন যশোরের উপজেলার জহুরপুর ইউনিয়নের নরসিহংপুর গ্রামের আব্দুর খালেকের ছেলে।

[৩] বৃহস্পতিবার দিবাগত রাতে রবি ইসলাম (২৫) নামে এক যুবককে গলা কেটে হত্যার চেষ্টা চালানো হয়। তিনি একই গ্রামের নেসার আহমেদের ছেলে। টপি ও রবি সম্পর্কে আপন চাচাতো ভাই।

[৪] রবির ভাবি রুব্বান বেগম জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার পর রবি সলুয়া বাজার থেকে বাড়ি ফিরছিলো। পথিমধ্যে টপি তাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা করে। এ সময় রবির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে টপি পালিয়ে যায়। তাৎক্ষনিক রবিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তির পর শারীরিক অবস্থার অবনতি হলে খুলনায় স্থানান্তর করা হয়।

[৫] বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন জানান, অভিযুক্ত টপিকে শুক্রবার ভোরে নিজ এলাকা থেকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে ঘটনার বিস্তারিত জানানো হবে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়