শিরোনাম
◈ তারেক রহমানের আগমন ঘিরে বরিশালে নেতাকর্মীদের ঢল, বেলস পার্ক মাঠে সাজ সাজ রব ◈ আজ তিস্তাপাড়ে যাচ্ছেন জামায়াতের আমির শফিকুর রহমান ◈ “সাপ ও ভারতীয় একসঙ্গে পেলে আগে ভারতীয়কে মারো”: এপস্টেইন নথিতে কূটনীতিকের মন্তব্য ফাঁস ◈ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে শীর্ষে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট ◈ ভোটার তালিকায় আজব কাণ্ড: এক বাবার ‘৩৮৯ সন্তান’ ◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২১, ০৩:১৯ দুপুর
আপডেট : ২৬ আগস্ট, ২০২১, ০৩:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে আড়াই লাখ ইয়াবাসহ ফিশিং ট্রলার জব্দ

ফরহাদ আমিন:  [২] কক্সবাজারের টেকনাফের হাবিরছড়া ঘাটে অভিযান চালিয়ে ২লাখ ৫০হাজার পিস ইয়াবাসহ একটি ফিশিং ট্রলার জব্দ করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

[৩] বুধবার সন্ধ্যা সদর ইউপি হাবিরছড়া ঘাট থেকে ইয়াবাসহ ট্রলার জব্দ করা হয়।

[৪] বৃহস্পতিবার  এ তথ্য নিশ্চিত করেছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মো.সিরাজুল মোস্তফা। তিনি জানান, বুধবার সন্ধ্যা গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান এনে হাবিরছড়া ঘাটে হারুনের মালিকানাধীন হলুদ রংয়ের একটি ফিশিং ট্রলার হতে মাদকের বড় চালান খালাসের খবর পেয়ে তারই নেতৃত্বে টেকনাফ বিশেষ জোনের একটি দল সেখানে অভিযানে যায়।এসময় ডিএনসির উপস্থিতি টের পেয়ে ট্রলারে থাকা  মাঝিসহ লোকজন পালিয়ে যায়।পরে ফিশিং ট্রলার তল্লাশি চালিয়ে একটি বস্তা উদ্ধার করা হয়।বস্তার ভেতর থেকে ২লাখ ৫০হাজার পিস ইয়াবা পাওয়া যায়। ওই সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।মাদক পাচারে ব্যবহৃত ট্রলারটি জব্দ করা হয়।

[৫] তিনি আরো বলেন, এঘটনায় ট্রলার মালিক মো.হারুনসহ আটজনকে পলাতক আসামি করে টেকনাফ মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সম্পাদনা: সঞ্চয বিশ্বাস

  • সর্বশেষ
  • জনপ্রিয়