শিরোনাম
◈ ইসলামিক বক্তা মুফতি আমির হামজা কুষ্টিয়া-৩ আসনে বিজয়ী হওয়ার পর যা বললেন (ভিডিও) ◈ কোন দল কত আসন পেল: সর্বশেষ প্রাপ্ত ফল ◈ শান্তিপূর্ণ উৎসবমুখর ভোট : সুনামগঞ্জে ৫টি আসনেই বিএনপির বিজয় ◈ নির্বাচনী ফলাফল তারেক রহমানের নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন ◈ নীলফামারীর চারটি আসনেই জয় পেয়েছে জামায়াত ◈ হাসিনাদের দুর্গে ধানের শীষের হ্যাটট্রিক: গোপালগঞ্জের ৩ আসনেই জয়ী বিএনপি ◈ বার্সেলোনাকে চার গো‌লে হারা‌লো অ্যাতলেটিকো মা‌দ্রিদ ◈ যে চার আসনে ‘না’ ভোট জয়ী ◈ বিশ্বকাপে নেপাল‌কে হারা‌লো ইতালি ◈ বিএনপি ও তারেক রহমানকে মার্কিন দূতাবাসের অভিনন্দন: একসাথে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২১, ০২:০১ দুপুর
আপডেট : ২৫ আগস্ট, ২০২১, ০২:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

'পন্নিয়িন সেলভান'র শুটিং সেট থেকে ঐশ্বরিয়ার লুক ফাঁস

বিনোদন ডেস্ক: বলিডের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ‘পন্নিইন সেলভান’ এর শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। সিনেমাটি নির্মাণ করছেন খ্যাতনামা নির্মাতা মণি রত্নম। সিনেমাটির শুটিং চলছে মধ্যপ্রদেশে। আর সেখান থেকেই ফাঁস হলো ঐশ্বরিয়ার লুক।

সোশ্যাল মিডিয়ায় ফাঁস হওয়া ছবিতে সোনালি চওড়া পাড়ের গোলাপী শাড়িতে দেখা গেছে যাচ্ছে ঐশ্বরিয়াকে। সঙ্গে ছিল ভারী গয়না। খবর জি নিউজ

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, ‘পন্নিইন সেলভান’ সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করছেন ঐশ্বরিয়া। এতে তাকে নন্দিনী ও মন্দাকিনী দেবীর চরিত্রে পর্দায় দেখা যাবে।

গত কয়েক সপ্তাহ ধরেই মধ্যপ্রদেশে সিনেমাটির দৃশ্যধারণের কাজ চলছে। ‘পন্নিইন সেলভান’ সিনেমায় ঐশ্বরিয়া ছাড়াও আরও অভিনয় করছেন বিক্রম কার্তি, ত্রিশা কৃষ্ণন, প্রকাশ রাজ, জয়রামসহ অনেকে।

এর আগে ২০১৮ সালে ‘ফ্যানি খান’ সিনেমায় পর্দায় দেখা গেছে ঐশ্বরিয়াকে। সিনেমাটি নির্মাণ করেন অতুল মাঞ্জরেকার। এতে ঐশ্বরিয়ার সহ-অভিনেতা ছিলেন রাজকুমার রাও এবং অনিল কাপুর।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়