শিরোনাম
◈ সরকারি নিয়োগে বাধ্যতামূলক ডোপ টেস্ট, পজিটিভ হলেই বাতিল ◈ ছবিসহ নামের ব্যানারে বিরক্ত নতুন স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন কড়া বার্তা ◈ প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হলেন আব্দুর রহমান সানি ◈ প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ ◈ রমজানের ছুটির ক্ষতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা আছে : শিক্ষামন্ত্রী ◈ যাত্রী ইমিগ্রেশন শেষ হতেই লাগেজ হাতে পাবেন: বিমান প্রতিমন্ত্রী ◈ কালোবাজারিদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলব : ধর্মমন্ত্রী ◈ রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয় ◈ জনগণের নিরাপত্তা ও মনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২১, ১১:৫৪ দুপুর
আপডেট : ২৫ আগস্ট, ২০২১, ০২:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাংবাদিক সালেহ্ বিপ্লবের মা নীলুফার বেগমের দাফন সম্পন্ন

ওয়ালিউল্লাহ সিরাজ: [২] দৈনিক আমাদের নতুন সময়ের নির্বাহী সম্পাদক সালেহ্ বিপ্লবের মা ও অবসরপ্রাপ্ত রেল কর্মকর্তা মরহুম পাটওয়ারী আব্দুল জব্বারের স্ত্রী নীলুফার বেগমের দাফন চাঁদপুর শহরের পাটওয়ারী বাড়ির পারিবারিক কবরস্থানে বুধবার বেলা সাড়ে ১১টায় সম্পন্ন হয়েছে। এর আগে পাটওয়ারী বাড়ি জামে মসজিদে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

[৩] জানাজার আগে শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র নাসিরুদ্দিন পাটওয়ারী, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল ও মরহুমার বড় ছেলে ড. জাফর সাদেক।

[৪] মঙ্গলবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর বাড্ডায় চতুর্থ ছেলের বাসায় স্ট্রোক করেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর সন্ধ্যা সাড়ে সাতটায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিলো ৭৫ বছর। তার স্বামী মরহুম পাটোয়ারী আব্দুল জব্বার পূর্বাঞ্চল রেলওয়ের লিটিগেশন ইন্সপেক্টর ছিলেন।

[৫] মিডিয়া গ্রুপ আমাদের সময়ের নাঈমুল ইসলাম খান, নাসিমা খান মন্টি, মাসুদা ভাট্টি, হাসান হাফিজ, রাশিদুল ইসলাম, তাসমিয়া নুহিয়া আহমেদসহ গ্রুপের সকল সদস্য নিলুফার বেগমের মৃত্যুতে গভীর দুঃখ ও শোকপ্রকাশ করেছেন। তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারকে আন্তরিক সমবেদনা জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়