শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২১, ১১:২২ দুপুর
আপডেট : ২৫ আগস্ট, ২০২১, ১২:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আফগান নারী রোবোটিকস দলের সদস্যদের আশ্রয় দিলো মেক্সিকো

সাখাওয়াত হোসেন: [২] স্থানীয় সময় বুধবার রয়টার্স এ তথ্য জানিয়েছে। আফগান নারী রোবোটিকস দলের পাঁচ সদস্য মঙ্গলবার সন্ধ্যায় মেক্সিকো সিটি বিমানবন্দরে পৌঁছেছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহুপাক্ষিক ও মানবাধিকার বিষয়ক সহকারী সচিব মার্থা ডেলগাডো। এ সময় মার্থা ডেলগাডো আফগান নারী রোবোটিকস দলের সদস্যদের উদ্দেশ্যে বলেন, আমরা মেক্সিকোতে আপনাদেরকে উষ্ণ অভ্যর্থনা জানাই।

[৩] মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রী মার্সেলো এবরার্ড ১৮ আগস্ট এক টুইট বার্তায় জানিয়েছিলো, আফগান নারী ও মেয়েদের সাহায্যের অঙ্গিকার করেছে মেক্সিকো। তিনি বলেন, স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতা ও আর্ন্তজাতিক সম্প্রদায়ের প্রচেষ্টার কারণে তাদেরকে নিরাপদে মেক্সিকোতে নিয়ে আসা সম্ভব হয়েছে।

[৪] আফগান নারী রোবোটিক্স দলের সদস্যদের বয়স ১৪ বছরের মধ্যে। তবে তারা তাদের রোবট তৈরির জন্য আন্তার্জাতিক পুরস্কার পেয়েছিলো। এছাড়া যুদ্ধবিধ্বস্ত দেশটির জন্য তারা কম খরচে কোভিড রোগীদের জন্য ভেন্টিলেটর তৈরির কাজ শুরু করেছিলো।

[৫] উল্লেখ্য, এর আগে নারী রোটিক্স দলের অন্য নয়জন সদস্য কাতারে অবতরণ করেছিলো। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়