শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২১, ০৭:৩২ বিকাল
আপডেট : ২৪ আগস্ট, ২০২১, ০৭:৩২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খালুর সঙ্গে আর কুটুমবাড়ি যাওয়া হলো না শিশু ফাতেমার

মাহফুজুর রহমান: [২] ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় ফাতেমা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টার দিকে ঝিনাইদহ চুয়াডাঙ্গা সড়কের জেলা কারাগারের সামনে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে।

[৩] নিহত শিশু সদর উপজেলার বাড়িবাথান চরপাড়া গ্রামের মাজেদ হোসেনের মেয়ে। এদিকে শিশুটির মৃত্যুর ঘটনার প্রতিবাদে ওই এলাকার বিক্ষুব্ধ লোকজন রাস্তা অবরোধ করে রাখে। এ সময় ব্যস্ত ওই সড়কে দীর্ঘ যানজটের সৃৃষ্ট হয়। পরে পুলিশ গিয়ে উত্তেজিত লোকজনকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করে।

[৪] জেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুমন আলি জানান, দুপুরে শিশু ফাতেমা তার খালুর সাথে ব‍্যাটারি চালিত ইজিবাইকে আত্মীয় বাড়িতে যাচ্ছিল। তারা ঝিনাইদহ জেলা কারাগারের সামনে এসে গাড়ি থেকে নেমে শিশুর খালু গাড়ির ভাড়া দিচ্ছিলেন আর শিশু ফাতেমা সড়কের উপর দিয়ে দৌড় দিয়ে রাস্তা পারাপারের সময় ঝিনাইদহ গামি একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।

[৫] সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, স্থানীয় লোকজনের সহায়তায় ট্রাকটিকে আটক করা গেলেও চালক পালিয়ে গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়