শিরোনাম
◈ লাহোরে আইসিসি ও পিসিবি-র জরুরি বৈঠকে যোগ দিতে ঢাকা ছাড়লেন বুলবুল ◈ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আজ থেকে মাঠে নামছে সেনাবাহিনী ◈ যৌথ বাহিনীর অভিযানে ৭ শতাধিক রোহিঙ্গা আটক ◈ শেষ মুহূর্তে আজ ঢাকার ছয় জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান ◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২১, ০৫:৪৩ বিকাল
আপডেট : ২৪ আগস্ট, ২০২১, ০৫:৪৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আকষ্মিক ভাঙনে সাইক্লোন শেল্টার ও মসজিদ নদীতে বিলীন

ডেস্ক নিউজ: ঝালকাঠির বিষখালী নদীর ভাঙনে সদর উপজেলার দেউরী সাইক্লোন শেল্টার কাম প্রাথমিক বিদ্যালয়ের দুটি শ্রেণিকক্ষ ও একটি মসজিদ বিলীন হয়ে গেছে। মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। ভাঙনে চাপা পড়ে স্থানীয় আফছার মেমোরিয়ার মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র নেয়ামতুল্লা নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় অপর একজন আহত হয়েছেন।

ঘটনার পরপরই ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন্নাহারসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে বলে জানিয়ে স্থানীয় ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। খবর ডিবিসি টিভি

স্থানীয়রা জানায়, নির্মাণের সময়ই ঝুঁকিপূর্ণভাবে বিষখালির ভাঙনের মুখে ছিলো ভবনটি। পানি উন্নয়ন বোর্ড নদী শাসনের কথা বললেও দীর্ঘদিনেও তা করা হয়নি। ধীরে ধীরে বেজমেন্টে মাটি সরে যাওয়ায় এটির অর্ধেকটা বিলীন হয়ে গেছে। বাকি অংশ এখন শুধু মাত্র পিলারের উপর দাঁড়িয়ে আছে।

এ অংশটুকু যে কোন মুহূর্তে নদীগর্ভে বিলীন হয়ে যাবার আশঙ্কা রয়েছে। এতে বিদ্যালয়টির প্রায় তিনশত শিক্ষার্থীর শিক্ষা জীবন অনিশ্চিত হয়ে পড়বে। অন্যদিকে, ঝড়-বন্যায় পোনাবালিয়া ইউনিয়নের কয়েক হাজার মানুষের আশ্রয়ের কোন স্থান থাকবেনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়