শিরোনাম
◈ কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতের মরদেহ উদ্ধার, পাশে পড়ে ছিল সিএনজি; মিলেছে ধস্তাধস্তির চিহ্ন ◈ নাটোরে জার্মান পর্যটকের ব্যাগ নিয়ে উধাও সেই যুবককে দেখা গেল সিসিটিভি ফুটেজে (ভিডিও) ◈ জাতীয় ক্রীড়া প‌রিষ‌দের ক্রীড়া পরিচালকের বিরুদ্ধে সংগঠককে পেটানোর অভিযোগ, থানায় মামলা ◈ বাংলাদেশ-নেপালের মতো ভারতে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি ◈ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক, গবেষণায় দেশসেরা বিশ্ববিদ্যালয় ◈ ঢাকায় অটোরিকশা-ই-বাইক চলাচলে নতুন নিয়ম, ৮ জোনে আলাদা রং ও নির্দিষ্ট সংখ্যা ◈ কিডনি-লিভার ট্রান্সপ্ল্যান্টে নতুন সুযোগ, নিকটাত্মীয়ের বাইরে ‘ইমোশনাল ডোনার’ নিয়ে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইনে যা আছে ◈ ১০২ ডিগ্রি জ্বরের স্ত্রীর কাছে পরোটা-মাংসের আবদার, সমালোচনার মুখে যা বললেন মুকিত জাকারিয়া ◈ বিদেশগামীদের ডলার কেনার সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক, মানি চেঞ্জারে মিলবে ৩ হাজার মার্কিন ডলার ◈ ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায়ে আন্তর্জাতিক আইন মানবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২১, ০১:০৯ দুপুর
আপডেট : ২৪ আগস্ট, ২০২১, ০৪:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে ৭৪ রোহিঙ্গা আটক, মামলার প্রস্তুতি চলছে

মোহাম্মদ হোসাইন: [২] কক্সবাজারের বিভিন্ন শরণার্থী ক্যাম্প থেকে পালিয়ে আসা ৭৪ জন রোহিঙ্গাকে আটক করেছে চট্টগ্রামের বোয়ালখালী থানা পুলিশ।

[৩] সোমবার (২৩ আগস্ট) দিবাগত রাতে উপজেলার কড়লডেঙ্গা ইউনিয়নের বু-আলী কালন্দর শাহ মাজার গেইট এলাকার বিভিন্ন ভাড়াঘর থেকে মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের আটক করা হয় বলে জানিয়েছেন থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন কান্তি দে।

[৪] তিনি বলেন, এসব রোহিঙ্গারা কক্সবাজারের বিভিন্ন শরণার্থী ক্যাম্প থেকে পালিয়ে বোয়ালখালীতে চলে আসে। তারা লেবু বাগানসহ এলাকায় শ্রমিক হিসেবে কাজ করছিলেন। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

[৫] বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম জানান, আটককৃত মিয়ানমারের নাগরিকদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হবে।

[৬] স্থানীয়রা জানান, উপজেলার পাহাড়ে লেবু বাগানের মালিকরা স্বল্প মজুরিতে এ রোহিঙ্গাদের দীর্ঘদিন ধরে শ্রমিক দিয়ে কাজ করিয়ে আসছে।

[৭] এর আগে চলতি বছরের ২৬ জুন দিবাগত রাতে কড়লডেঙ্গা থেকে ৩১ জন রোহিঙ্গাকে আটক করেছিলো বোয়ালখালী থানা পুলিশ। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ