শিরোনাম
◈ রোমাঞ্চকর ফাইনা‌লে পাকিস্তানকে হা‌রি‌য়ে যুব এশিয়া কাপ জিত‌লো ভারত ◈ জলবায়ু সংকট মোকাবিলায় বছরে ১১ বিলিয়ন ডলার চায় বাংলাদেশ ◈ রাজধানীর হারানো সৌন্দর্য ফেরাতে পুনরুদ্ধার হবে শতাধিক খাল-পুকুর ◈ ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়ে প্রতিশোধ নিলো জাপান ◈ শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে ফের টানাপোড়েনের শঙ্কা ঢাকা-দিল্লি সম্পর্কে ◈ ভুটা‌নের বিরু‌দ্ধে ২-১ গোলের জয়ে সাফের ফাইনালে ভারত ◈ এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন ভারতীয় গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই ◈ বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় জায়গা পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শি‌পের সে‌মিফাইনা‌লে আজ রা‌তে বাংলা‌দেশ-পা‌কিস্তান মু‌খোমু‌খি ◈ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, শুরুতে চলবে ৪টি ফ্লাইট

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২১, ০১:১৩ রাত
আপডেট : ২৪ আগস্ট, ২০২১, ০১:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুক্তি পেল শামীমের ‘কাঠগড়ায় মায়ের সম্মান’ ( ভিডিও )

বিনোদন ডেস্ক : মুক্তি পেল শামীম হোসেনের নতুন শর্টফিল্ম ‘কাঠগড়ায় মায়ের সম্মান’। সোমবার রাতে এমকে এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে শর্টফিল্মটি মুক্তি দেওয়া হয়েছে। শামীম হোসেনের রচনা ও পরিচালনায় এতে সহকারী পরিচালক ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইসমাইল হোসেন সৌরভ। চিত্রগ্রহণ করেছেন সগীর খান।

মিলন খানের প্রযোজনায় শর্টফিল্মে মূখ্য চরিত্রে অভিনয় করেছেন লাভলী আক্তার, শামীম হোসেন, এনায়েত রাজীব, সিনথিয়া পারভিন পল্লবী, ছোট ইব্রাহীম, এমডি আরফিন ইসলাম ও রোজা।

নির্মাতা শামীম হোসেন বলেন, ‘অনেক মা-বাবা বৃদ্ধ বয়সে সন্তানের অবহেলার পাত্রে পরিণত হন। সন্তানের কাছ থেকে ভরন-পোষণ আদায়ের জন্য অনেক মা-বাবকে আদালত পর্যন্তও যেতে হয়। এটা সত্যিই কষ্টদায়ক। আমরা দিন দিন স্বার্থপর হয়ে যাচ্ছি। ভুলে যাচ্ছি মা-বাবার প্রতি সন্তানের দায়িত্ব। এরকম একটি ঘটনা নিয়ে শর্টফিল্মটি নির্মাণ করেছি। আশা করি, সবার ভালো লাগবে।’

শামীম হোসেনের রচনা ও পরিচালনায় প্রথম শর্টফিল্ম ‘যদি থাকে নসিবে’ মুক্তি পায় ২০১৯ সালে। এরপর তিনটি নাটক ও ২০টির বেশি শর্টফিল্ম রচনা ও পরিচালনা করেছেন তিনি। সম্প্রতি তার ‘নবাব আলম’ ও ‘প্রেম সম্রাট’ শিরোনামে দুটি নাটক দর্শক মহলে সাড়া ফেলেছে।

  • সর্বশেষ