শিরোনাম
◈ দুই জাহাজ কেনায় উধাও ১০ মিলিয়ন ডলার ◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২১, ০৭:৫৩ বিকাল
আপডেট : ২৩ আগস্ট, ২০২১, ০৭:৫৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বোয়ালমারীতে দুই শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আ'লীগ নেতার বিরুদ্ধে মামলা

সনতচক্রবর্ত্তী : [২] ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের বাহিরনগর গ্রামে দুই শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রোববার (২২ আগস্ট) রাতে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় সোমবার (২৩ আগস্ট) ফরিদপুর জেলা আদালতে দন্ডবিধির ২২ ধারায় শিশু দুটির জবানবন্দি গ্রহণ করেছেন। অভিযুক্ত আলম মল্লিক স্থানীয় ইউনিয়ন আ'লীগ নেতা।

[৩] জানা যায়, ঘটনার শিকার ৭ ও ১০ বছরের শিশু দুটি সম্পর্কে চাচাতো বোন। গত ১৯ আগস্ট সন্ধ্যার দিকে বাড়ির পাশের পুকুর থেকে গোসল করে ফিরছিল দুই বোন। এ সময় প্রতিবেশী আফছার মল্লিকের ছেলে কৃষক আলম মল্লিক (৫৫) তাদের প্রলোভন দেখিয়ে পাশের একটি নির্জন বাগানে নিয়ে যায়। সেখানে ভয়ভীতি দেখিয়ে তাঁদের ধর্ষণের চেষ্টা করেন অভিযুক্ত আলম মল্লিক। এ সময় শিশু দুটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে আলম পালিয়ে যান। এ ঘটনায় একটি শিশুর বাবা বাদী হয়ে বোয়ালমারী থানায় ধর্ষণ চেষ্টার মামলা করেছেন। অভিযুক্ত আলম মল্লিক ঘোষপুর ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক।

[৪] এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা বোয়ালমারী থানার উপ-পরিদর্শক অহিদুল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত আলম মল্লিক বর্তমানে পলাতক রয়েছেন। আদালত সোমবার শিশু দুটির জবানবন্দি রেকর্ড করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়