শিরোনাম
◈ শার্শায় পুত্রবধুকে ধর্ষনে শশুর গ্রেফতার ◈ সীমান্তে বিএসএফের খুঁটি বসানোর চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি ◈ দুই দিনে জমা ৩৩ মনোনয়নপত্র, এবার যাচাই-বাছাই, বি‌সি‌বির নির্বাচন ৭ জুন ◈ সারাদেশের ভূমি মালিকদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয় ◈ কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি: আল-আরাবিয়া ◈ দানবাক্সের টাকা চুরির অভিযোগ, ভাইরাল সেই সিদ্দিককে হাতেনাতে ধরল জনগণ (ভিডিও) ◈ দে‌শে বছর বছর গরু কোরবানি কেন কমছে? (ভিডিও) ◈ সচিব পদমর্যাদায় মহাপরিচালক হলেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মুহিববুল্লা হিল বাকী ◈ 'বাংলাদেশি অনুপ্রবেশকারী' যেভাবে ফেরত পাঠাতে চায় শুভেন্দু অধিকারীর সরকার ◈ প্রধানমন্ত্রী কাল ময়মনসিংহ যাচ্ছেন, উদ্বোধন করবেন নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান ও খাল পুনঃখনন কার্যক্রম

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২১, ০৭:৫২ বিকাল
আপডেট : ২৩ আগস্ট, ২০২১, ০৭:৫২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গ্রেনেড হামলার পরিকল্পনা হয়েছিলো হাওয়া ভবনে: তথ্যমন্ত্রী

শরীফ শাওন: [২] বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের রাজনীতিতে জিয়াউর রহমান ওতপ্রোতভাবে জড়িত জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ বলেন, হত্যার রাজনীতির মাধ্যমেই বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের উত্থান। পাকিস্তান পরাজয়ে প্রতিশোধের অংশ হিসেবে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরিকল্পনা হয়।

[৩] সোমবার (২৩ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আলেচনা সভায় তিনি বলেন, বিএনপির মাধ্যমেই ২১ আগস্ট গ্রেনেড হামলা পরিচালিত হয়েছিলো। তাদের দ্বারা শাহ এ এস এম কিবরিয়া, আহসানউল্লাহ মাস্টারকে হত্যা করা হয়েছিলো। যারা এ ধরেনর রাজনীতি করে, তারা কখনো দেশ ও জাতির জন্য কল্যাণ বয়ে আনতে পারে না।

[৪] হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ষড়যন্ত্র বহু আগে থেকেই শুরু হয়েছিলো। হত্যাকাণ্ডের বিচারের প্রক্রিয়ায় সাক্ষী ও আসামিরা যে জবানবন্দি দিয়েছে, সেগুলো যদি পড়ি তাহলে আমরা দেখতে পাব কখন কোথায় কিভাবে খুনিদের বৈঠক হয়েছে, কীভাবে জিয়াউর রহমান এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত হয়ে উৎসাহ দিয়েছেন।

[৫] ২০০১-২০০৬ সাল পর্যন্ত বিএনপি বাংলাদেশকে জঙ্গিদের অভায়ারণ্য বানিয়েছিল জানিয়ে বলেন, তাদের মাধ্যমে বিভিন্ন জায়গায় গ্রেনেড হামলা হয়েছিলো। এর মানে তারা জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সরাসরি সম্পর্কিত। যারা এ রাষ্ট্রকে তালেবান রাষ্ট্র বানাতে চায় ২১ আগস্ট গ্রেনেড হামলার জন্য তাদের কাজে লাগানো হয়েছিলো। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়