শিরোনাম
◈ ১৯৭০ দশকের চে‌য়েও বিশ্বব‌্যাপী জ্বালা‌নি তেল সংকট ভয়াবহ হ‌তে পা‌রে ◈ ধর্ম অবমাননার মামলায় বাউল আবুল সরকারকে জামিন দিয়েছেন হাইকোর্ট ◈ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচির সঙ্গে ফোনে যে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ◈ এবার যে কারণে শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া! ◈ দেশের বাজারে টানা চার দফা বাড়ার পর কমেছে স্বর্ণের দাম! ◈ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধই থাকছে, এর প্রভাব কেমন হবে ◈ ভারতীয় তারকার প্রশংসা করতে গিয়ে ‘অপভাষা’র ব্যবহার! র‌বি শাস্ত্রীর কাণ্ডে শোরগোল ◈ সমান তালে লড়ছে ইরান, প্রত্যক্ষভাবে পাশে নেই কেউ ◈ ভারতীয় বোর্ডের বিশেষ পরিকল্পনা, দ্রুতই বৈভব সূর্যবংশীর টিম ইন্ডিয়ায় অভিষেক হচ্ছে ◈ এবার ইরানকে যে সুখবর দিল ফ্রান্স, বেকায়দায় ইসরাইল!

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২১, ০৭:০১ বিকাল
আপডেট : ২৩ আগস্ট, ২০২১, ০৭:০১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুষ্টিয়ায় পদ্মা ও গড়াই নদীর পানি বৃদ্ধি, প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা

আব্দুম মুনিব : [২] পদ্মা ও গড়াই নদীর পানি বৃদ্ধি এবং ভাঙ্গন অব্যাহত থাকায় কুষ্টিয়ায় হুমকির মুখে পড়েছে নদী তীরবর্তী অসংখ্য স্থাপনা। এরই মধ্যে নদী পাড়ের বিস্তীর্ণ এলাকার বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে তলিয়ে গেছে।

[৩] প্রতিদিনই প্লাবিত হচ্ছে নদীসংলগ্ন নতুন নতুন এলাকা। চরম আতঙ্কে দিন কাটাচ্ছে পদ্মা ও গড়াই নদী তীরবর্তী এলাকার মানুষ। পদ্মা ও গড়াই নদীর ঝুঁকিপূর্ণ ২৫ পয়েন্ট রয়েছে। নদীর পানি বাড়ার সাথে ঝুঁকিপূর্ণ পয়েন্টে দেখা দিয়েছে তীব্র ভাঙ্গন।

[৪] এদিকে কুষ্টিয়ার হার্ডিঞ্জ পয়েন্ট, শিলাইদাহ ও গড়াই নদীর রেলসেতু পয়েন্টে পদ্মা ও গড়াই নদীর পানি বিপদসীমা ইতোমধ্যে ছুঁই ছুই করছে বলে নিশ্চিত করেছেন পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়া। গত কয়েকদিনে নদীগর্ভে চলে গেছে অসংখ্য বসতবাড়ি।

[৫] জেলার দুই ইউনিয়ন পদ্মার পানিতে ডুবে ৩৭ গ্রামের ৫০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বালুভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করছে পাউবো। পানি কমতে থাকলে ভাঙ্গন আরও তীব্র হতে পারে বলে আশংকা করছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। এ ছাড়া বন্যাকবলিত ক্ষতিগ্রস্তদের ত্রাণ-সামগ্রী বিতরণ করেছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক সাইদুল ইসলাম।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়